,

‘আইএসের তেলের জন্য বিমান ভূপাতিত করেছে তুরস্ক’

news-image

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তেলবাণিজ্য রক্ষার জন্য তুরস্ক সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে অভিযোগ এনেছে রাশিয়া। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ বিমান ভূপাতিত করার বিষয়টিকে ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, তুরস্কে তেলের সরবরাহ রক্ষা করার ইচ্ছা থেকে যে বিমানটিকে হামলার জন্য বাছাই করা হয়েছিল, এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে। আইএসের তেল তুরস্কে যাচ্ছে বলে রাশিয়ার কাছে তথ্য আছে।
 
তবে আইএসের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে তুরস্ক। এমনকি এই ঘটনার জন্য তুরস্ক ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানিয়েছে। গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়। এই ঘটনায় এক রুশ পাইলট নিহত হন।  
 
যুদ্ধবিমান ভূপাতিত করা নিয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা চলছে। এরই ধারাবাহিকতায় তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে রাশিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা