,

জামিন পেলেন ক্রিকেটার শাহাদাতের স্ত্রী

news-image

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য একমাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এই আদেশ দেন। 
গত ১৯ নভেম্বর নিত্যর জামিন আবেদনের বিষয়ে আংশিক শুনানি হয়। পরবর্তী শুনানির জন্য ১ ডিসেম্বর ধার্য করে দেয় আদালত। আজ এই বিষয়ে শুনানি শেষে আদালত তাকে ১৭ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদেশের সময় নিত্য কারাগারে ছিলেন।আদালতে আসামিপক্ষে ছিলেন কাজী নজিবুল্লাহ হিরু ও রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন তাপস কুমার পাল।
 
গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে (১১) নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। চলতি বছরের ৩ অক্টোবর রাতে রাজধানীর মালিবাগে বাবার বাসা থেকে নিত্যকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত তার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ৫ অক্টোবর শাহাদাত হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়। পরে শাহাদাত হোসেনকে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আদালতের আদেশে কারাগারে পাঠায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা