বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধনেপাতার শরবত দ্রুত ওজন কমায়

news-image

স্বাস্থ্য ডেস্ক : শরীরের বাড়তি ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন না এমন মানুষ কমই আছে। দেহে চর্বির পরিমাণ বেড়ে গেলে, বেড়ে যায় ওজনও। আর একবার চর্বি জমা শুরু করলে তা স্বাস্থ্যে জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সৃষ্টি করে বিভিন্ন ধরণের জটিল রোগ।

 

শরীরের এ বাড়তি ওজন কমাতে হাতের কাছেই রয়েছে সহজলভ্য, স্বল্পমূল্যের ও স্বল্প পরিশ্রমের দারুণ উপায়। ধনেপাতা। সুপরিচিত একটি নাম। এই ধনেপাতার শরবতই শরীরের বাড়তি ওজন কমাতে সহায়তা করে। প্রতিদিন সকালে খালি পেটে একটানা সাত দিন এই শরবত পান করলে মাত্র সাতদিনেই কমিয়ে ফেলবে পাঁচ কেজি ওজন!

 

ধনেপাতা মানবদেহে বিপাক প্রক্রিয়ার উন্নতি করে। ইমিউনিটি বৃদ্ধি করে। অন্যদিকে লেবু রক্ত পরিষ্কার করে। মানব শরীরের রক্তে যে সমস্ত বিষাক্ত পদার্থ ও বর্জ্য থাকে তা নিস্কাশনে লেবু অনেক সাহায্য করে। এতে পটাশিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

 

এই পানীয় মাথা ঘুরানো ও বমি বমি ভাব দূর করে। এটি ত্বকের বয়সের ছাপ কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে। তাহলে আসুন এবার জেনে নেয়া যাক ধনেপাতার শরবত বানানোর প্রক্রিয়া।

 

যা যা লাগবেঃ ৬০ গ্রাম ধনেপাতা, ১টি লেবু, এক গ্লাস পানি।

যেভাবে বানাবেনঃ এক গ্লাস পানিতে লেবুর রস এবং ব্লান্ডার করা ধনেপাতার রস মিশিয়ে নিন। ভালভাবে মেশানোর পরে পান করতে হবে। এটি মাত্র সাত দিনেই কমিয়ে দেবে পাঁচ কেজি ওজন।

 

সুতরাং, বাড়তি ওজন নিয়ে বাড়তি টেনশন আর নয়। প্রকৃতির মাঝেই যখন লুকিয়ে আছে টেনশন রোধের দাওয়াই, তখন সেটা একবার ট্রাই করে দেখতে ক্ষতি কি?