,

পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : খাদিজাতুল কুবরা ও রোমান আহমেদের দুর্দান্ত বোলিং নৈপূণ্যের ওপর ভর করে ২০১৬ নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। মঙ্গলবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৪১ রানের ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমি-ফাইনালে পা রাখে জাহানারা আলমের দল।

 

 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ নারী দল ৭ উইকেটে ১০০ রান সংগ্রহ করে। জবাবে খাদিজাতুল কুবরা ও রোমানা আহমেদের বোলিং তোপে পড়ে এক বল বাকি থাকতেই মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। ফলে ৪১ রানের বড় জয় পায় বাংলাদেশের মেয়েরা।

 

 

বাংলাদেশ নারী দলের হয়ে ৪ ওভারের স্পেলে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট লাভ করেন খাদিজাতুল কুবরা। রোমানা আহমেদ নেন ১৩ রানে ৩টি উইকেট। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে লতা মণ্ডল পান একটি উইকেট।

 

 

পাপুয়া নিউগিনির হয়ে ভেরু ফ্রাঙ্ক ১৩ ও তানিয়া রুমা করেন ১২ রান। আর কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

 


এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও ফারজানা হকের আত্মপ্রত্যয়ী ৩০ বলে ২৮ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ নারী দল। এছাড়া নারী দলের হয়ে নিগার সুলতানা ১৪, রিতু মনি ১৩ ও জাহানারা আলম করেন ১০ রান।

 

 

পাপুয়া নিউগিনির হয়ে কারি সেউরা সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন রাবিনা ওয়া, ভেরু ফ্রাঙ্ক, কাইয়া আরুয়া ও সিবোনা জিমি।

 

 

প্রসঙ্গত, এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শূভ-সূচনা করে বাংলাদেশ নারী দল। আর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে জাহানারা আলমের দল। মঙ্গলবারের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন্স হিসেবেই সেমিতে পা রাখছে বাংলাদেশ নারী দল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ