,

ব্রিটিশ রাজা-রানীর বর্বরতার সাক্ষী

news-image

বাবা সপ্তম এডওয়ার্ডের পর সিংহাসনে বসেন পঞ্চম জর্জ। ব্রিটিশ সাম্রাজ্যের জন্য এক বিশেষ সময়ে এই নতুন রাজার অধিষ্ঠান হয়। কিছুদিন পরেই রাজা জর্জ এবং রানী ম্যারি, অর্থাৎ ১৯১১ সালের ২২ জুন তারা পৌঁছালেন প্রাচ্যের দেশ ভারতের দিল্লির দরবারে। পদানত ভারতবর্ষের তৎকালীন শাসকরা সাদা চামড়ার ব্রিটিশ রাজা-রানীকে আতিথেয়তা করতে একটুও কার্পণ্য করেননি। সেদিনের সেই বরণ অনুষ্ঠানে প্রায় আড়াই লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন ভারতবাসীর পক্ষ থেকে রাজা-রানীকে অভিবাদন জানাতে।

সেসময় যে ভারতের সব রাজাই ব্রিটিশ অধীনতা মেনে নিয়েছিলেন তা নয় কিন্তু। তবু নিজেদের দেশে ভিনদেশের অতিথি আসায় তাকে সম্মান জানাতে যেতেই হয় বারোদা রাজপরিবারের সদস্য মহারাজ তৃতীয় সায়াজি রাওকে। সকলের মাঝে তিনি যখন ব্রিটিশ রাজা-রানীর উদ্দেশে মাথা ঝোঁকালেন তখন চতুর্পাশে হাসির রোল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি রাজা-রানীকে তিনবার কুর্নিশ করে সোজা পিঠ ঘুরিয়ে ওই স্থান ত্যাগ করেন।

ওই সফরে রাজা জর্জ তার সঙ্গীদের নিয়ে গিয়েছিলেন তৎকালীন দুর্গম দেশ নেপালে। সেসময় স্রেফ আনন্দের জন্য তারা হত্যা করেছিলেন ৩৯টি বাঘ, ১৮টি গন্ডার এবং চারটি ভাল্লুক। আর এসবই তারা হত্যা করেছেন মাত্র দশ দিনের মধ্যে। বনের পশুদের হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে রেখে ছবিও তুলেছিলেন তারা। যে কারণে আজ যখন ব্রিটিশ রাজপরিবার বিলুপ্তপ্রায় পশুদের রক্ষার্থে কথা বলে, তখন তা স্রেফ ফাঁকা বুলিই মনে হয়। অথচ এই উপমহাদেশে তারাই সর্বপ্রথম শখের বশে পশু হত্যা করতে শুরু করে। তৎকালীন গোটা ভারতবর্ষে প্রায় লক্ষাধিক বাঘ থাকলেও, বর্তমানে সেই সংখ্যা আড়াই হাজারেরও অনেক কম। বাংলামেইলের পাঠকদের জন্য ব্রিটিশ রাজা-রানীর সেই বর্বরতার কিছু চিহ্ন তুলে ধরা হলো :

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা