বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের ঝুঁকিপূর্ণ এলাকায় ১৪৯টি কারখানার দূষণ অব্যাহত

news-image

 

ডেস্ক রিপোর্ট : পরিবেশবিদ এবং পরিবেশকর্মীদের উদ্বেগ সত্ত্বেও সুন্দরবনের পরিবেশগত দিক দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রায় একশ ৪৯টি কারখানা এবং অন্যান্য স্থাপনা ক্রমাগত পরিবেশ দূষণ করেই যাচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী, দূষণকারী স্থাপনার মধ্যে সিমেন্ট কারখানাও রয়েছে। এগুলো বেসরকারি এবং সরকারি উদ্যোগে গড়ে উঠেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯৯ সালের ৩০ আগস্ট বনের পরিবেশ রক্ষায় একটি আইন পাশ হওয়ার পরই অধিকাংশ কারখানা গড়ে উঠেছে ও পরিবেশ দূষণ করছে। আইনে রয়েছে যে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে কোন প্রকার কারখানা স্থাপন করা যাবে না।
sondor
কর্মকর্তারা আরো জানিয়েছেন, সরকারের আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে কারখানা এবং অন্যান্য স্থাপনার মালিকরা পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র নিয়ে থাকেন এবং সেটি পুনরায় নবায়ন করেন। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রাইসুল আলম ম-ল এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।


সেপ্টেম্বরে পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তালিকায় দেখা গেছে যে, একশ ৪৯টি পরিবেশ দূষণকারী স্থাপনার মাঝে ২৭টিকে রেড ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই কারখানাগুলো উচ্চমাত্রায় পরিবেশ দূষণ করে। ৫৬টি স্থাপনাকে অরেঞ্জ-বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং এই স্থাপনাগুলো তুলনামূলক কম পরিবেশ দূষণ করে। বাকি স্থাপনাগুলোকে অরেঞ্জ-এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। বাকি স্থাপনাগুলো সাধারণ মাত্রায় পরিবেশ দূষণ করে। পরিবেশবিদরা সুন্দরবনে কারখানা এবং অন্যান্য স্থাপনা স্থাপনের জন্য ‘অগ্রণী’ ভূমিকা পালন করায় সরকারকে দায়ী করছেন।
রেড ক্যাটাগরিতে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের মাঝে বেসরকারি সংস্থা ওরিয়ন গ্রুপের নির্মাণাধীন কয়লাভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। অন্যান্য পরিবেশ দূষণকারী স্থাপনাগুলো হলো এলপিজি প্রক্রিয়াজাতকারী কারখানা, লুব্রিক্যান্ট তৈরির কারখানা, শিপইয়ার্ড এবং সিমেন্ট ও সিগারেট তৈরির কারখানা। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক এবং প্রকৌশলি ইকবাল হাবিব বলেন, বেশিরভাগ কারখানা নিজেদের বর্জ্য পশুর নদীতে ফেলছে। এই নদীটি সুন্দরবনের ‘লাইফলাইন’।
sondorban


অন্যদিকে সরকারও সুন্দরবনের পরিবেশ দূষণের দিকে কোন প্রকার মনযোগ দিচ্ছে না। বিশেষজ্ঞরা বলেছেন, সরকারের অবহেলার ফলে সুন্দরবনের পরিবেশ আরো দ্রুত দূষিত হচ্ছে এবং এর ফলে বিশ্বের সবচেয়ে বৈচিত্রময় জীববৈচিত্র্য হুমকির মুখে রয়েছে।
সুন্দরবনের পরিবেশের অবনতির জন্য তারা সরকারের সিদ্ধান্তকে দায়ী করছেন। তাদের মতে, সুন্দরবনের মাঝ দিয়ে নদীতে বাণিজ্যিক জাহাজ যাতায়াতের ফলে সুন্দরবনের পরিবেশের দ্রুত অবনতি হচ্ছে। কটকায় এখন আর কোন বাঘ দেখা যায় না কিন্তু পাঁচ বছর আগেও ওই স্থানটি বাঘের অভয়ারণ্য ছিলো। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বেপরোয়াভাবে গাছ কেটে বন উজার করে ফেলছে অসাধু ব্যবসায়ীরা। তাছাড়া জেলেরা প্রায়ই অতিরিক্ত মাছের লোভে মাছের অভয়ারণ্যে প্রবেশ করে যার ফলে মাছের ক্ষতি হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান