,

ব্যালন ডি অরের চূড়ান্ত লড়াইয়ে তারা

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যালন ডি অরের চূড়ান্ত লড়াইয়ে মেসি-রোনালদো-নেইমারঘোষিত হয়েছে শেষ তিনের নাম। অনুমিত ভাবেই আছেন মেসি আর রোনালদো। সঙ্গে যোগ দিয়েছেন বার্সার আরেক তারকা নেইমার জুনিয়র। প্রতিযোগিতা এবার চার-তিন আর শূন্যের। চার থেকে পাঁচ নাকি তিন থেকে চার? নাকি সব হিসেব পাল্টে প্রথমবারের মতো ইউরোপ সেরার পুরস্কার পেতে চলেছেন নেইমার। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ১১ জানুয়ারি পর্যন্ত। 

 


ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার জানায়, ব্যালন ডি’অর-২০১৫ মহারণে চারবারের বিজয়ী মেসি ও তিনবারের শিরোপাধারী রোনালদোর সঙ্গে লড়াইয়ে থাকছেন নেইমার। রিয়াল মাদ্রিদের প্রাণভোমরার সঙ্গে বার্সার দুই মহাতারকার লড়াই হবে এবার।

 


গত সাত বছর বিশ্বসেরা ফুটবলের লড়াই সীমাবদ্ধ ছিল মেসি-রোনালদোর মধ্যেই। এবার নব সংযোজন সাম্বার দেশের নেইমার। গত মৌসুমে ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদো করেছেন ৪৫টি গোল। মেসি ৪৪টি আর নেইমার ৪১টি। বিশ্বের প্রতিটি জাতীয় দলের কোচ ও ক্যাপ্টেন ছাড়াও ব্যালন ডি’অরের জন্য ভোট দেবেন ফ্রান্স ফুটবলের নির্বাচিত সাংবাদিকরা।

 


ব্যালন ডি’অরের জন্য মনোনীত তিন কোচ হলেন -পেপ গার্দিওলা (বায়ার্ন মিউনিখ), লুইস এনরিকে (বার্সেলোনা) ও জর্জ স্যাম্পোলি (চিলি)। নারীদের মধ্যে সেরা বর্ষসেরা কোচের জন্য  নির্বাচিত তিনজন হলেন জিল এলিস ( মার্কিন যুক্তরাষ্ট্র), মার্ক স্যাম্পসন (ইংল্যান্ড) ও নোরিও সাসাকি (জাপান)।

 


এবার মহিলাদের মধ্যে ব্যালন ডি’অরের জন্য মনোনীত হয়েছেন কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র), আয়া নিয়ামা (জাপান) ও সেলিয়া স্যাসিক (জার্মানি)। বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ডের জন্য এবার মনোনয়ন পেয়েছেন আলেসান্দ্রো ফ্লোরেনজি (রোমা বনাম বার্সেলোনা), মেসি (বার্সেলোনা বনাম অ্যাতলেটিকো বিলবাও) ও ওয়েন্ডেল লিরা (গোইয়ানেসিয়া বনাম অ্যাতলেটিকো-জিও)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে