,

চুল পড়া রোধ করার ৫টি কার্যকরী প্যাক

news-image

চুল পড়া একটি ভয়ংকর সমস্যা। নারী-পুরুষ উভয়েরই এই সমস্যা হয়ে থাকে। চুল পড়ার নির্দিষ্ট কোন বয়স নেই। যেকোন বয়সে চুল পড়তে পারে। বিভিন্ন কারণে চুল পড়তে পারে। বংশগত, পরিবেশগত, দুশ্চিন্তা, পুষ্টিহীনতা স্ট্রেস ইত্যাদি নানা কারণে চুল পড়তে পারে। প্রথম দিকে চুল  কম পড়লেও আস্তে আস্তে চুল পড়ার হার অনেক বেড়ে যায়। তাই শুরু দিকে এটি প্রতিরোধ করা সম্ভব হলে, চুল পড়া বন্ধ করা সম্ভব। কিছু প্যাক ব্যবহারে চুল পড়া রোধ করা সম্ভব। 
১। ডিমের প্যাক
১টি ডিম, ১ কাপ দুধ, ২ টেবিল চামচ লেবুর রস এবং অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। এবার এটি মাথায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। ডিম চুল পড়া রোধ করে, চুলের গোঁড়া মজবুত করে থাকে।
২। তেল এবং ভিটামিন ই ক্যাপসুল
নারকেল তেল অথবা বাদাম তেল অথবা জোজবা অথবা অলিভ অয়েলে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এটি চুলে ১০ মিনিট  ম্যাসাজ করুন। সারা রাত মাথায় তেল লাগিয়ে রাখুন। এই প্যাকটি চুল কন্ডিশন, নারেশিং করে থাকে। এর সাথে চুল পড়া রোধ করে থাকে। ভাল ফল পেতে সপ্তাহে ২-৩ বার এটি ব্যবহার করুন।
৩। জবা ফুলের প্যাক
জবা ফুলের পেস্ট, কাঁচা দুধ, এবং অলিভ অয়েল একটি পাত্রে মিশিয়ে নিন। এই প্যাকটি মাথায় দিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন। এটি চুল পড়া রোধ করে চুল সিল্কি করে থাকে।    
৪। টক দইয়ের প্যাক
১/২ কাপ টকদই
১টি ডিম
১/৪ কাপ মেয়োনিজ
ডিম ভাল করে ফেটে ফেনা তুলে ফেলুন। এরপর এতে টক দই, মেয়োনিজ মিশিয়ে নিন। এবার এটি মাথায় ভাল করে লাগান। ১ ঘণ্টার পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। হার্ড শ্যাম্পু ব্যবহার করবেন না।
৫। মধু, অ্যালোভেরা, আদার রসের প্যাক
১ চা চামচ আদার রস, মধু, ডিমের কসুম এবং ২ চা চামচ অ্যালেভেরা জেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। মাথার তালুতে ভাল করে লাগান। ১ ঘন্টার পর শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন। অ্যালোভেরা চুল পড়া রোধ করে চুলের গোড়া মজবুত করে থাকে। মধু চুলকে নরম কোমল করে তোলে।
চুলের যত্নে নিয়মিত প্যাক ব্যবহার করা উচিত। ভাল  ফল পেতে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে