বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্ককে ইইউ’র ৩২০ কোটি ডলার সহায়তা

news-image

ইউরোপে শরণার্থীদের সহায়তায় তুরস্কের সঙ্গে ৩২০ কোটি মার্কিন ডলারের ‍চু্ক্তি করলো ইউরোপীয় ইউনিয়ন। রোববার উভয় পক্ষের মধ্যে এ চুক্তি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, তুরস্কে অবস্থানরত ২২ লাখ সিরীয় শরণার্থীকে ইউরোপে প্রবেশ ঠেকানোর বিনিময়ে দেশটির ইইউ’র সদস্যপদ পাওয়ার প্রচেষ্টা শুরু হবে। এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দেভুতোগলু বলেন, এটি একটি ‘ঐতিহাসিক দিন’। তার দেশ প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও জানান তিনি। যদিও ২৮ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে কয়েকটি সদস্যরাষ্ট্র এ ব্যাপারে সংশয় প্রকাশ করেছে। ইতোমধ্যে এই সংকট মোকাবেলায় ৮০০ কোটি ডলার খরচ করে ফেলেছে তুরস্ক। টাস্ক দেভুতোগলু ও ইউরোপীয় কমিশনের প্রধান জেন-ক্লাউডের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘তুরস্ক হয়ে ইউরোপে শরণার্থীদের প্রবেশে বাধা প্রদান উদ্ভুত পরিস্থিতি পরিবর্তনে একটি বড় ধরনের পদক্ষেপ হবে বলে আশা করছি।’ সাবেক এই পোলিশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা তুরস্কে সিরীয় শরণার্থীদের সহায়তা বৃদ্ধি করব।’ তুরস্ক এই চুক্তি শর্ত পূরণে কতখানি অগ্রসর হয়েছে তা অন্তত: এক মাস পর্যবেক্ষণ করা হবে। তুর্কী প্রধানমন্ত্রী বলেন, এটা শুধু তুরস্কের একার বা ইউরোপের সমস্যা নয়, এই মানবিক সংকটের জন্য তুরস্ক বা ইউরোপীয় ইউনিয়নই শুধু দায়ী নয়। চুক্তি অনুসারে তুরস্কের নাগরিকরা ভিসা ছাড়াই ইউরোপের শেনজেন জোনের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। তবে তুরস্ককে শর্তসাপেক্ষে এইসব সুবিধা দেওয়া হবে। এই বছর ৭ লাখের বেশি অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশ করেছে। এদের বেশিরভাগই তুরস্কের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকেছে। এদের অনেকেই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে প্রাণ ভয়ে পালিয়ে এসেছে। বর্তমানে এরা তুরস্কের বিভিন্ন শরণার্থী শিবিরে ঠাঁই পেয়েছে। সূত্র:  রয়টার্স ও বাসস 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান