,

প্রথম জয়ের স্বাদ পায় সিলেট সুপার স্টার্স

news-image

ম্যাচটা অনেকদিন পর্যন্ত মনে রাখবেন দর্শকরা। টানা চার ম্যাচে পরাজিত হওয়া সিলেট সুপার স্টার্স পঞ্চম ম্যাচেও ছিলো হারের পথে।  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আবু হায়দার রনি ইনিংসের শেষ ওভারে পরপর দুই উইকেট তুলে নিলেও, চতুর্থ বলে নাজমুল হোসেন মিলনের ছয়ে চার উইকেটের প্রথম জয়ের স্বাদ পায় সিলেট সুপার স্টার্স। ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা একেবারে খারাপ করেনি মুশফিকুর রহিমের সিলেট সুপার স্টার্স। ৩২ রানে মুমিনুল হক ফিরে গেলে দিলশান মুনাওয়ারাকে সঙ্গ দিতে নামেন রবি বোপারা। কিন্তু ২০ রান তুলতে না তুলতেই ৫২ রানের সময় আবু হায়দার রনির বলে ফেরেন তিনি। আউট হওয়ার আগ পর্যন্ত ২৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে গেছেন। রবি বোপারাও খেলেছেন ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। খরচ করেছেন ৩৮ বল। এরপরই মুয়াওয়ারার পরই উইকেটে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। তিনিও ব্যাট হাতে ঝড় তুলেছেন। ৩১ বলে করেছেন ৪৭ রান।  তবে বল হাতে সিলেট সুপার স্টার্সকে ভুগিয়েছে আবু হায়দার রনি। একাই নিয়েছেন চার উইকেট। এছাড়া নুয়ান কুলাসেকারা নিয়েছেন দুইটি উইকেট।  এর আগে টসে হেরে কুমিল্লাকে আগে ব্যাট করতে পাঠায় সিলেট। অন্যদিকে,ব্যাট হাতে কুমিল্লার শুরুটা দেখে মনে হচ্ছিলো টসে জিতলে তারা আগে ব্যাটিংই নিতো।  লিটন দাস ও জাইদির পারফরম্যান্সের সঙ্গে রানের গতি বাড়িয়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। ৪৫ বলে ৪৮ রান করে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ৯০ রানের জুটি গড়েন তিনি। অষ্টম ওভারে পরপর দুই বলে দুইটি উইকেট হারালে কিছুটা বিপাকে পড়ে কুমিল্লা। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন জাইদি। এবারের আসরে প্রথম ম্যাচে সুযোগ পাওয়া অলোক কাপালি মাত্র দুই রানেই রান আউটের ফাঁদে পড়ে ফিরেছেন। তবে জাইদিকে শেষমুহুর্তে দারুণভাবে সঙ্গ দিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৭ বলে ১০ রান শেষ সময়ে দলের মোট রানে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।  সিলেট সুপার স্টার্সের হয়ে কুমিল্লাকে বেশ ভুগিয়েছেন দলের ইংলিশ বোলার রবি বোপারা। অলোক কাপালির রান আউট বাদ দিলে,সবমিলিয়ে চারটি উইকেট হারায় কুমিল্লা। এর সবকটিই ঝুলিতে ভরেছেন তিনি। চার ওভারে চার উইকেট নিতে খরচ করেছেন মাত্র ১৮ রান।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা