,

স্বামীর যেসব গুণ স্ত্রীর ভালোবাসা বাড়িয়ে দেয়

news-image

এমন পুরুষের অভাব নেই যারা স্ত্রীর প্রতি কঠোরতা দেখিয়েই আনুগত্য অর্জন করতে চায়। কিন্তু এমন পুরুষও সমাজে অহরহ রয়েছে যারা স্ত্রীকে জীবনের চেয়েও বেশি ভালোবাসেন এবং স্ত্রীর ভালোবাসা পেতে নানা রকম চেষ্টা করেন। এতে তারা ব্যর্থ হলে তাদের জীবনে হাহাকার নেমে আসে। বিষিয়ে উঠে সময়।
হাদিসে এসেছে, রাসুল সা. বলেছেন, ওই লোক সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এ কারণে অধিকাংশ ধার্মিকরাই স্ত্রীকে অত্যধিক ভালোবাসেন। স্ত্রীর কাজে সহযোগিতা করেন। এতে আল্লাহ ও রাসুল সা. এর সন্তুষ্টিও নিহিত রয়েছে।
পুরুষের কিছু কিছু গুণ নারীরা মনে প্রাণে কামনা করেন। স্বামীর ভেতর এসব পেলে তার ভালোবাসাও বেড়ে যায়। একজন পুরুষ তার স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারেন নানান উপায়ে। আসুন জেনে নেই স্ত্রীরা ভালো স্বামীর মধ্যে কী কী জিনিস আশা করেন।
১) ভাল স্বামী স্ত্রীর প্রতি সুন্দর ব্যবহার করেন। কথা বলার সময় মায়াময় ও আকর্ষণীয় শব্দ ব্যবহার করেন। স্ত্রীর প্রতি ন¤্র ও দয়ার্দ্র থাকেন।
২) জীবনসঙ্গিনীর অধিকারের বিষয়গুলো তিনি অবহেলা করেন না, তা পরিপূর্ণভাবে পূরণ করতে চেষ্টা করেন।
৩) বাইরে নানান কাজে থাকলেও অন্য কোনো নারীর ব্যাপারে তিনি আগ্রহী হন না। দৃষ্টিকে সংযত রাখেন, হৃদয়েকেও অত্যন্ত সচেতনভাবে সতর্ক রাখেন।
৪) নিজে ইসলাম শিখেন নিয়মিত, স্ত্রীকে নিয়ে শিখেন এবং তাকে উৎসাহিত করেন। দু’জনে মিলে নামাজ আদায়, কুরআন তেলাওয়াতসহ ইসলামকে পালনের চেষ্টা করেন।
৫) জীবনসঙ্গিনী যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তিনি শক্ত অবলম্বন হয়ে তার পাশে থাকেন। বা কারো কাছ থেকে আঘাতপ্রাপ্ত হলে তিনি প্রতিহত করার চেষ্টা করেন।
৬) যদি তার স্ত্রী কখনো তাকে কষ্ট বা আঘাত দিয়ে ফেলে, তিনি নিজেকে শান্ত রাখেন। খেপে যান না কেননা তিনি ধরেই নেন স্ত্রী হয়ত তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতে চাননি, অসতর্কতায় এমনটি হয়ে গেছে।
৭) জীবনসঙ্গিনীর ছোট ছোট ভুলগুলো তিনি এড়িয়ে যান এবং তার ভালো কাজগুলোকে উৎসাহিত করেন। তার পরিশ্রমের কাজগুলোর ব্যাপারে প্রশংসা করেন।
৮) ঘরের কাজগুলোতে স্ত্রীকে সাধ্যমতো সাহায্য করেন। তার জন্য কাজ ফেলে রাখেন না।
৯) সন্তানদের ইসলামিক জ্ঞানে এবং আচরণে বড় করার ব্যাপারে সচেতন থাকেন। সন্তানদের ইসলামিকভাবে বড় করা নিয়ে চিন্তাভাবনা করে আলাপ করেন স্ত্রীর সাথে। বাবা-মায়ের আচরণ সন্তানদের প্রভাবিত করে, তাই বাবা-মায়েরা নিজেরাও সচেতন থাকেন নিজেদের ব্যক্তিগত চরিত্র, স্বভাব এবং আচরণ নিয়ে।
১০) কোনো কারণে মনোমালিন্য হলেও ঘরের বাইরে কখনো দু’জনে আলাদা হন না, স্ত্রী বাইরে যাবার প্রয়োজন হলে সবসময় তাকে সঙ্গ দেন। মাঝে-মাঝেই দু’জনে মিলে ঘুরতে যান যেন স্ত্রী কিছুটা সময় তার সঙ্গ পেয়ে আনন্দিত হয় যা তাদের সম্পর্ককে প্রগাঢ় করবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা