,

আগামী এক বছরেও বিয়ে নয়: প্রীতি জিনতা

news-image

আসছে জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসছেন, এমন খবর উড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আগামী জানুয়ারিতে তো নয়ই, বরং আগামী এক বছরে বিয়ে করে সংসারী হওয়ার কোনও পরিকল্পনাই নাকি তার নেই বলে টুইটারে জানিয়েছেন 'বীর-জারা' খ্যাত এই অভিনেত্রী। 
৪০ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা ছিল নেস ওয়াদিয়ার। তার জীবনে বিশেষ মানুষ হয়ে উঠেছিলেন নেস। প্রীতিও খোলাখুলি তা স্বীকার করতেন। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। সস্প্রতি শোনা যাচ্ছিল, আগামী জানুয়ারিতেই প্রীতি বিয়ে করছেন যুক্তরাষ্ট্রের জেন গুডএনাফকে। যার সঙ্গে বেশ কিছুদিন হল ডেটিংও করছেন নাকি প্রীতি।
 
কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে প্রীতির টুইট, 'জানুয়ারিতে তো বিয়ে করছিই না, এ নিয়ে অন্তত একটা বছর কোনও কথা বা আলোচনাই শুনতে চাই না…..প্লিজ।' তবে ভ্ক্তদের নিরাশ করেন নি তিনি। বলেছেন, 'সত্যিই যখন বিয়ে করব, সবাই জানতে পারবেন।' প্রসঙ্গত, ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে সানি দেওলের বিপরীতে শীঘ্রই দেখা যাবে প্রীতিকে। সূত্র: এনডটিভি
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা