বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবী বাঁচাতে মুখোমুখি হচ্ছেন বিশ্বনেতারা

news-image

ফ্রান্সের রাজধানী প্যারিসে আজ সোমবার শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার কৌশল নিয়ে পক্ষকালব্যাপী ত্রিমুখী দরকষাকষিতে মুখোমুখি হবেন উন্নত, উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর নেতারা। পৃথিবী রক্ষায় এটিকে বড় সুযোগ বলে ভাবছেন পরিবেশবাদীরা। বিভিন্ন ইস্যুতে দেশগুলোর মধ্যে মতানৈক্য থাকলেও একটি গ্রহণযোগ্য চুক্তির বিষয়ে পরিবেশবাদীরা আশাবাদী। দুই সপ্তাহ আগের প্যারিস হামলার ভয়াবহতা এ ক্ষেত্রে বিশ্বনেতাদের ওপর এক ধরনের চাপ হয়ে দেখা দেবে বলে মনে করা হচ্ছে। এদিকে গতকাল পরিবেশবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথা থাকলেও তিনি তা বাতিল করেছেন। তার পরিবর্তে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি বক্তব্য রাখবেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ১৫০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের আজ উদ্বোধনী পর্বে যোগ দেওয়ার কথা রয়েছে।

সকাল ১০টায় ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রিত ১৫০ দেশের সরকারপ্রধান ও রাষ্ট্রীয় প্রতিনিধিদের অংশগ্রহণে 'লিডারস ইভেন্ট'-এর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। লিডারস ইভেন্ট পরিচালনা করবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস। সভাপতিত্ব করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। 'প্যারিস চুক্তি'র ঘোষণার মধ্য দিয়ে আগামী ১১ ডিসেম্বর সম্মেলনের সমাপ্তি ঘটবে। ২০০৯ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত আগের সম্মেলনটিতে ১১৫ দেশ যোগ দিয়েছিল। সে হিসাবে এবারের সম্মেলনটি সবচেয়ে বড়। দীর্ঘদিনের আলোচনার পর বৃহৎ এই জমায়েত পৃথিবীকে অবশ্যম্ভাবী বিপর্যয়ের হাত থেকে রক্ষার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন পরিবেশবাদীরা।

 

জলবায়ু সম্মেলন উপলক্ষে ফ্রান্সজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফ্রান্সের ২৮৫ এলাকাকে স্পর্শকাতর বা ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করে সেসব এলাকা বিশেষ নজরদারির আওতায় নিয়ে আসা হয়েছে। গত ১৩ নভেম্বর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩০ জন নিহত হয়। এ পরিস্থিতিতে জলবায়ু সম্মেলন ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়। সন্ত্রাসের কাছে হার না মানার প্রত্যয়ে বিশ্বনেতারা এ সম্মেলনে অংশ নেওয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

জলবায়ু কূটনীতিকরা আশা করছেন, প্যারিস জলবায়ু সম্মেলন থেকে একটি গ্রহণযোগ্য সমঝোতা বেরিয়ে আসবে। কার্বন নির্গমন হ্রাসে একটি গ্রহণযোগ্য চুক্তিতে উপনীত হবে। এবারের সম্মেলনে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হবে, তার মধ্যে রয়েছে গ্রিন ক্লাইমেট ফান্ডে প্রয়োজনীয় অর্থের সংস্থান করে কার্যকরভাবে চালু করা; জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ২০২০ সাল থেকে প্রতিবছর ১০০ বিলিয়ন ডলারের অর্থ আদায়ের সুনির্দিষ্ট উৎস, পদ্ধতি নির্ধারণ এবং এ বিষয়ে প্রয়োজনীয় স্বচ্ছতা ও জবাবদিহির ব্যবস্থা করা; জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের ক্ষেত্রে উন্নত বিশ্ব দায় নেওয়া এবং এ জন্য জাতিসংঘের উদ্বাস্তুর সংজ্ঞা পুনর্নির্ধারণ করা।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রার মধ্যে রাখার লক্ষ্যে একটি বৈশ্বিক আইনি চুক্তিতে পেঁৗছাতে প্যারিসে বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা জড়ো হয়েছেন। সেই সঙ্গে যোগ দিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিবেশবাদীরাও। কিয়োটা প্রটোকল বাস্তবায়নে এবারের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ প্যারিস প্রটোকলে স্বাক্ষর করতে যাচ্ছে। সম্মেলনে বিশ্বনেতারা ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমণের পরিমাণ ৮৭ ভাগ কমানোর জন্য অঙ্গীকার করবেন, যার বাস্তবায়ন শুরু হবে ২০২০ সাল থেকে।

পুলিশের সঙ্গে সংঘর্ষ : শতাধিক গ্রেফতার এএফপি জানায়, গতকাল দুপুরে প্লাস দে লা রিপাবলিক স্কয়ারে পরিবেশবাদীদের ছোট একটি গ্রুপের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জলবায়ু সম্মেলন উপলক্ষে তারা ওই চত্বরে জড়ো হলে পুলিশ বাধা দেয়। এতে তারা জরুরি অবস্থার বিরুদ্ধে স্লোগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে বোতলসহ বিভিন্ন বস্তু ছোড়ে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ সংঘর্ষস্থল থেকে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ছাড়া সম্মেলন শুরুর প্রাক্কালে গতকাল আবহাওয়ার বিরূপ প্রভাব দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে অস্ট্রেলিয়া ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশবাদীরা বিক্ষোভ করেছে।

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান