,

ভারতে ‘অসহিষ্ণুতা’ নিয়ে এবার বিতর্কে প্রিয়াঙ্কা

news-image

ভারতে চলমান 'অসহিষ্ণুতা' নিয়ে শাহরুখ ও আমিরের পর এবার সরব হলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে অসহিষ্ণুতা নিয়ে দেশজুড়ে চলমান বিতর্ককে যেন আরও এক ধাপ উস্কে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। 
তার মতে, 'অসহিষ্ণুতা' নিয়ে মন্তব্য করতে যেন দেশের মানুষ যেন একটু বেশিই আগ্রহী। 
deepika-padukone-hot-navel-Sexy-Z2
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ছবি 'বাজিরাও মাস্তানি'র প্রচারণামূলক অনুষ্ঠানে শাহরুখ ও আমির 'অসহিষ্ণুতার' বিপক্ষে কথা বলে দেশজুড়ে যে সমালোচনার মুখে পড়েছেন তা নিয়ে জানতে চাইলে প্রিয়াঙ্কা বলেন, 'আমরা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি। যেখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমাদের পূর্বপুরুষেরা দেশকে বাক-স্বাধীনতা দিতে লড়াই করেছিলেন। আমাদের উচিত তাদের সেই লড়াইকে সম্মান করা।'
 
গত কয়েক বছরে দেশে বহু ঘটনা ঘটেছে- একথা উল্লেখ করে প্রিয়াঙ্কা আরও বলেন, 'কিন্তু হঠাৎ করেই যেন দেশের মানুষ সব বিষয় নিয়ে অনেক বেশি মন্তব্য করছেন। এর ফলেই সমালোচনার ঝড় উঠছে।' এর আগে নিজের ৫০তম জন্মদিনে 'অসহিষ্ণুতা' নিয়ে মুখ খোলেন শাহরুখ খান। তিনি বলেছিলেন, দেশে উগ্র অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে।
 
এরপর দিন কয়েক আগে আমির খান একটি অনুষ্ঠানে বলেন, এ দেশে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। তাই তার স্ত্রী কিরণ তাকে অন্য দেশে গিয়ে থাকার পরামর্শও দিয়েছেন। এর পরই দেশ জোড়া সমালোচনার মুখে পড়তে হয় আমিরকে।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা