,

সাজের সময় এই পাঁচটা ভুল আমরা প্রায়ই করি, কী সেগুলো?

news-image

সাজগোজ তো আমরা সবাই করি। কিন্তু ঠিক ঠাক ভাবে করি কি? ঠিক কতক্ষণ স্নান করা উচিত্ বা শ্যাম্পু কেমন ভাবে করতে হবে তারও কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। জেনে এমন পাঁচটি ভুল যা প্রায় আমরা সকলেই করে থাকি।

১। পুরো মাথায় কন্ডিশনার লাগানো- এই ভুলটা প্রায় সকলেই করে থাকেন।শ্যাম্পু করার পর চুলের আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার লাগাতে হয়। তবে বেশির ভাগে ক্ষেত্রেই আমরা গোটা মাথায় কন্ডিশনার লাগাই। কন্ডিশনার শুধু চুলে লাগানো উচিত্, মাথার স্ক্যাল্পে নয়।

২। পোশাকে পারফিউম- পারফিউম সরাসরি শরীরের ত্বকে লাগানো উচিত্। পোশাকে নয়। এতে পোশাকে স্টেন তো ধরেই, রেখে দিলে পোশাক থেকে অদ্ভুত গন্ধও বের হয়।

৩। গলার ত্বক- ময়শ্চারাইজার, ক্রিম বা নেক আপ লাগানোর সময় আমরা শুধু মুখেই লাগাই, বেশির ভাগ সময়ই গলার ত্বকে লাগাই না। গলার ত্বক কিন্তু অনেক বেশি নরম ও সংবেদনশীল। ফলে ক্রিম না লাগানোয় মুখের তুলনায় গলার ত্বক দেখতে শুষ্ক লাগে। আবার মেক আপ না করলে মুখের ত্বকের রঙের সঙ্গে গলার রঙের পার্থক্য বোঝা যায়। তাই ময়শ্চারাইজার, ক্রিম বা মেক আপ যাই লাগান না কেন মুখের সঙ্গে গলাতেও লাগাবেন।

৪। চোখের কোলে ময়শ্চারাইজার- ময়শ্চারাইজার ত্বক হাইড্রেট করে নরম রাখে। কিন্তু চোখের কোলে ময়শ্চারাইজার লাগালে চোখ ফোলা দেখতে লাগে, চেহারায় ক্লান্ত ভাব আসে। তাই ময়শ্চারাইজার লাগানোর সময় চোখের কোল ছেড়ে লাগান।

৫। অতিরিক্ত স্নান- অনেকেরই অতিরিক্ত স্নান করার অভ্যাস থাকে। তাঁরা মনে করেন শরীর, ত্বক বা চুল পরিষ্কার রাখতে বেশি ক্ষণ ধরে স্নান করা প্রয়োজন। এতে কিন্তু শরীরের এসেনশিয়াল অয়েল কমে গিয়ে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা