,

রোনালদোর আরেকটি মাইলফলক

news-image

স্প্যানিশ লা-লিগায় আরেকটি মাইলফলক স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের অন্যতম জনপ্রিয় এ লীগে সর্বকালের সর্বাধিক গোলকারীর তালিকায় তৃতীয় স্থানে উঠে গেলেন তিনি। রোববার এইবারের বিপক্ষে মাঠে নামার আগে লা-লিগায় তার গোল ছিল ২১২ ম্যাচে ২৩৩। আর এদিন একটি গোল করে হুগো সানচেজকে স্পর্শ করলেন তিনি। স্পেনের এ লীগে সর্বাধিক ২৯০ গোলের রেকর্ড বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির। আর ১৯৪০ থেকে ১৯৫৫ সালের মধ্যে ২৫১ গোল করে দ্বিতীয় স্থানে কিংবদন্তি তেলমো জারা। লা-লিগায় আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ নিজ মাঠে হারে ৪-০ গোলে। তবে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেতস্ককে ৪-৩ গোলে হারিয়ে জয়ে ফেরে তারা। আর এবার স্বরূপে ফিরলো লা-লিগায়। রোববার তারা স্বাগতিক এইবারকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচের ৪৩ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন গ্যারথে বেল। আর ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই জয়ের পরও লীগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রিয়াল। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ২৭। ২৯ পয়েন্ট নিয়ে এই দুই দলের মাঝে অ্যাটিলেটিকো মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা