,

পেছাবে না নির্বাচন, প্রচারণার সুযোগ পাচ্ছেনা এমপিরাও

news-image

নিউজ ডেস্ক : আসন্ন পৌর নির্বাচনে দলগুলোর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কমিশন সভার বৈঠক হয়েছে আজ। কমিশনের নেয়া আগের সিদ্ধান্তগুলোই বহাল রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। অর্থ্যাৎ, পৌরসভা নির্বাচনের তারিখ না পেছানো ও সংসদ সদস্যরা প্রচারণায় সুযোগ না রাখার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

 

সোমবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের নেতৃত্বে কমিশনার বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা যায়।

গতকাল বিএনপি নির্বাচন পেছানোসহ ১৫ দফা দাবি নিয়ে নির্বাচনে কমিশনে সিইসির সঙ্গে বৈঠক করেন।ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ চেয়ে কমিশনে সিইসির কাছে আবেদন করেন। জাতীয় পার্টি মনোনয়নপত্র দাখিলের সময় ১০ দিন সময় বাড়ানো ও সংসদ সদস্যদের প্রচারণায় সুযোগ দেয়ার আবেদন করেন সিইসির কাছে।

এসব দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনে কমিশন বৈঠক করা হয়। বৈঠকে পৌরসভা নির্বাচন না পেছানো ও সংসদের প্রচারণার সুযোগ না রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয় বলে কমিশন সূত্রে জানা যায়।

ইসি কর্মকর্তারা জানান, ডিসেম্বররেই নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা আছে। তাছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা, পরীক্ষা। আবার অনেক পৌরসভার মেয়াদ ৯০ দিন পার হয়ে যাবে। তখন আইনের ভায়োলেন্স সৃষ্টি হবে। নির্বাচন পেছালে নতুন ভোটার তালিকার ভোটারাও ভোট দিতে চাইবে। তাদের ভোট না দিতে দিলে অনেকেই মামলা করতে পারে। এসব বাড়তি ঝামেলা এড়াতে নির্বাচন না পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন বলে জানান তারা।

এছাড়া আচরণ বিধি নিয়ে প্রথম থেকেই কমিশন নানা ধরনের প্রশ্নের মুখে পড়েছে। এখন নতুন করে আওয়ামী লীগের দাবি মেনে আচরণ বিধিতে পরিবর্তন আনলে আবারও ইসিকে সমালোচনায় পড়তে হবে এজন্যে সংসদের প্রচারণার বিষয়টি বহাল রাখা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা