,

অতিরিক্ত মানসিক চাপে ক্ষতি হয় ত্বকের

news-image

বেশি মানসিক চাপের কারণে মানুষের, বিশেষ করে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ত্বকে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। চামড়ায় দেখা দিতে পারে বিভিন্ন রোগের উপসর্গ।

নতুন এক গবেষণায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একথা বলেছেন। অতিরিক্ত মানসিক চাপ ও ত্বকের বেশ কিছু সমস্যার প্রার্দুভাবের মধ্যে সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করেন তারা।

এজন্য দৈবচয়ণ পদ্ধতিতে ৪০০ জন কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে বাছাই করেন গবেষকরা। কম চাপ, মাঝামাঝি চাপ ও মারাত্মক চাপ এই তিন ধরনের ভাগ করে তাদের ওপর গবেষণা চালানো হয়। এতেই বেশি মানসিক চাপের সঙ্গে নানা ধরনের ত্বক সমস্যার যোগ দেখা যায়।

গবেষকদের মতে, যারা অতিরিক্ত মানসিক চাপে ভোগে তাদের মধ্যে নিশ্চিতভাবেই অন্যদের তুলনায় খসখসে ত্বক, চুল পড়া, তৈলাক্ত ত্বক, খুশকি, দুর্গন্ধযুক্ত ঘাম, ফাটা ত্বক, ভঙ্গুর নখ, হাতের ত্বকে ফুসকুড়ি এবং টাক সমস্যা দেখা দেয়।

ত্বক-বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং গবেষক গিল  ইয়োসোপোভিচ বলেন, “আগের গবেষণাগুলাতে চাপ এবং ত্বকের সমস্যার যোগসূত্র খুঁজে পাওয়া গেছে।

যদিও ওই গবেষণাগুলো ছোট পরিসরে করা হয়েছে, মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি, অনেকটা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে করা হয়েছে এবং ত্বকের একটি মাত্র সমস্যাকে সামনে রেখে পরীক্ষা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের গবেষণা মানসিক চাপের সঙ্গে ত্বকের সমস্যার বিষয়টি তুলে ধরেছে এবং চিকিৎসকদের এসব সমস্যায় আক্রান্ত রোগীদের মানসিক চাপ কমানোর পরামর্শ দেয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে