,

আখাউড়ায় বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে বাবার অভিযোগের আলামিন (২৫) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব এ আদেশ দেন।
সাজার আদেশপ্রাপ্ত আলামিন পৌরশহরের বাগানবাড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক শামছু জানান, সকালে বাবার অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত আলামিনকে আটক করে পুলিশ। পরে দুপুর সাড়ে ১২টার দিকে আলামিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আলামিনের ভাই এমরান বলেন, আমার ভাই মাদকের টাকা না পেলে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে থাকেন। এতে অতিষ্ট হয়ে বাবা আজ তাকে পুলিশে দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা