,

বক্স অফিস হিট রণবীর-দীপিকার রোমান্স

news-image

বিনোদন ডেস্ক : বহু দিন পর পর্দায় ফিরেছে রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোনের রোমান্স। সৌজন্যে পরিচালক ইমতিয়াজ আলির ‘তামাশা’। কিন্তু বক্স অফিসে একেবারেই ‘তামাশা’ দেখায়নি ছবিটি। কারণ মাত্র দু’দিনে আয় হয়েছে প্রায় ২৫ কোটি টাকা।

 


গত শুক্রবার ভারত জুড়ে দু’হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির দিন ভারতে আয় ছিল ১০ কোটি ৮৭ লক্ষ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন রণবীর-দীপিকা জুটিকে ফিরে পেয়ে খুশি দর্শকরা।

 


সে ভাবে দেখলে ‘তামাশা’ ছবির গল্পে নতুন কিছু নেই। সেই ‘বয় মিটস্ গার্ল’ গোছের গল্প। তফাতের মধ্যে তুখোড় বিদেশি লোকেশনে! ফ্রান্সের প্রত্যন্ত নিসর্গে হট অ্যান্ড হ্যাপেনিং বেদের সঙ্গে দেখা হয় উচ্ছ্বল মোনা ডার্লিংয়ের!

 

বেদের মোনাকে যে ভাল লেগে যায়, তাতে আর নতুন কী! এবং মোনারও যে বেদকে মনে ধরে, সেটাও এমন কিছু আশ্চর্য নয়! তার পর তারা জুটি বেঁধে পাড়ি দেয় কর্সিকায়। ধীরে ধীরে একে অপরকে একটু একটু করে জানতে থাকে, চিনতে থাকে। তার পরেই প্রেম।

 


রণবীর-দীপিকার এর আগের ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ মুক্তির প্রথম দু’দিনে আন্তর্জাতিক বাজারে আয় করেছিল ১৪ কোটি ৭১ লক্ষ টাকা। সে ভাবে দেখলে ‘তামাশা’ রণবীরের কেরিয়ারের ফিরে আসার প্ল্যাটফর্মও বটে। যেন তারই প্রমাণ দিচ্ছে বক্স অফিসও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে