বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন খালেদা জিয়া

news-image

নিউজ ডেস্ক : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছে ঢাকার বিশেষ জজ-৯ আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানি ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

 

 

সোমবার আত্মসমর্পণ করতে এসে বেলা সাড়ে ১২টার দিকে জামিন আবেদন করলে তা মঞ্জুর করে বিশেষ জজ-৯ আমিরুল ইসলামের আদালত।

 

 

এর আগে সোয়া ১২টার দিকে বিচারিক আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। 

 

 

এসময় আদালত চত্বরে উপস্থিত হয়েছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা খালেদার উপস্থিতিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকেন। 

 

 

তার আত্মসমর্পণ উপলক্ষে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আদালত চত্বরে র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন।

 

আছেন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও। তারা তল্লাশি ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। খালেদা জিয়া আসবেন বলে বাইরে আছেন তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সিএসএফ সদস্যরাও।

 

 

ঢাকার বিশেষ জজ-৯ আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ। এজন্য এ আদালতে আদালতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

 

 

উল্লেখ, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। পরে এ মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনে ২০০৮ সালের ৯ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন।

 

এ রুলের উপর হাইকোর্টে চলতি বছরের ১৯ এপ্রিল শুনানি শুরু হয়ে শেষ হয় ২৮ মে। এরপর আদালত রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এরপর ১৮ জুন রুল খারিজ করে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

 

 

১৮ জুন হাইকোর্ট তার রায়ে বলেছিলেন, এ মামলার কার্যক্রম নিম্ন আদালতে চলবে এবং রায়ের অনুলিপি হাতে পাওয়ার দু’মাসের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণ করতে হবে।

 

 

গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের ওই রায়ের কপি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে এসে পৌঁছালে পরদিন ওই আদালতের বিচারক ৩০ নভেম্বর মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান