মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিজরাদের অত্যাচারে অতিষ্ঠ সবাই

news-image

রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে হিজড়া বাহিনী। বিভিন্ন দল ও সংগঠনের নামে বিভক্ত হয়ে অভিজাত এলাকা থেকে শুরু করে চাঁদাবাজি করছে তারা। এ ছাড়া শিশু নাচানোর নাম করে পরিবারের কাছ থেকে জোর করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ইদানীং তাদের মাত্রাতিরিক্ত অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন রাজধানীবাসী। তারা বলছেন, হিজড়াদের বিরুদ্ধে আইনশৃঙ্খখলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না, যে কারণে তারা আরো বেপরোয়া হয়ে উঠছে।
বিভিন্ন অভারব্রিজের নিচে, স্কুল কলেজের সামনে, রাস্তার পাশে দোকানে, ফুটপাতের দোকানে জোর করে তারা চাাঁদবাজি করছে। টাকা না দিলে হিজরাদের কাছে অপমানতি হয় দোকানিদের। বিভিন্ন স্কুলের সামনে অবস্থান করে ছাত্র-ছাত্রীদের জিম্মি করে টাকা আদায়ের ঘটনাও ঘটছে। এমনকি মায়েদের ব্যাগ থেকে জোর করে টাকা নিয়ে যায়। কেউ টাকা দিতে অস্বীকার করলে ছেলে-মেয়ে অপহরণের হুমকি দয়ে তারা।
এ ছাড়াও বাসাবাড়ি গিয়ে হিজড়ারা চাঁদা চাচ্ছে, টাকা না দিলে হুমকি দয়ে তাদের। বাসার সামনে ময়লা ফেলে যাওয়ার কথাও বলে তারা।
এ দিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, হিজড়াদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
মানুষ সাধ্যমতো তাদের টাকা ও বিভিন্ন মালামাল দিয়ে সহযোগিতা করে আসছে। কিন্তু গত কয়েক বছর হিজড়াদের আচরণ বদলে গেছে। তারা এখন কম টাকা নিতে চায় না। গতকাল শেওড়াপাড়ার মনিপুর স্কুলের সামনে এক ছাত্রীর মায়ের কাছে টাকা দাবি করে কয়েকজন হিজরা, তিনি ২০ টাকা বের করে দিলে, নিতে অস্বীকার করে তারা পরে জোর করে তার কাছ থেকে কেড়ে নিয়ে ১০০ টাকা নিয়ে ব্যাগ ফেরত দেয়।
ভুক্তভোগীরা বলছেন, হিজড়াদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না, যে কারণে তারা আরও বেপরোয়া হয়ে উঠছে।
ব্যবসায়ীরা আরও বলেন, হিজড়াদের টাকা তোলার বিষয়টিকে অনেকে স্বাভাবিক মনে করে থাকেন। এটি নিয়ে কোনো মামলা বা জিডি করা হয় না। মানুষ সাধ্যমতো তাদের টাকা ও বিভিন্ন মালামাল দিয়ে তাদের সহযোগিতা করে আসছে। কিন্তু গত কয়েক বছর হিজড়াদের আচরণ বদলে গেছে। আগের সাহায্য চেয়ে টাকা তোলা এখন জবরদস্তি চাঁদা আদায়ে পরিণত হয়েছে।
শুধু রাজধানীর বাসা-বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন অফিস-আদালতেই হিজড়াদের চাঁদাবাজি সীমাবদ্ধ নয়, ইদানীং তারা সংঘবদ্ধভাবে চড়াও হচ্ছে চলন্ত বাস, ট্রেনেও। সিটে সিটে যাত্রীদের কাছে হাজির হয়ে তারা ১০-২০ টাকা হারে হাতিয়ে নিচ্ছে। জানা গেছে, হিজড়াদের চাঁদা তোলা সহজ তাই অনেক সক্ষম লোকও হিজড়া সেজে এই ব্যবসায় নেমেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় হিজড়াদের কমবেশি উৎপাত থাকলেও খিলগাঁও, মিরপুরের বিভিন্ন এলাকা, ফার্মগেটসহ গনবসতি এলাকায় হিজরা বেশি অত্যাচার করছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী