,

ইসলামে পুরুষের বহুবিবাহ ও কুরআনসম্মত ব্যাখ্যা

news-image

সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের গুজরাট প্রদেশে মুসলিম পুরুষদের বহুবিবাহ নিষিদ্ধ করেছেন আদালত। বহুবিবাহকে ‘পুরুষতান্ত্রিকতার জঘন্য উদাহরণ’ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে আদালতের আদেশে। পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফের অপব্যাখ্যার সুযোগে উপমহাদেশে অনেকেই এ সিদ্ধান্তকে হিন্দু অধ্যুষিত দেশটির ‘সাম্প্রদায়িক আচরণ’ বলে দাবি করছেন।
কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মহান সৃষ্টিকর্তা কী বিধান দিয়েছেন এ বিষয়ে? ইসলাম ধর্মে বহুবিবাহের মতো একটি সামাজিক ব্যাধির কি সত্যিই কোনো স্থান রয়েছে? জানতে হলে পড়তে হবে, বুঝতে হবে এ বিষয়ে কুরআনের সঠিক ব্যাখ্যা।
গুজরাটে যে ঘটনাকে কেন্দ্র করে আদালত এ রায় দিয়েছিলেন, তা হল- স্বামীর বিরুদ্ধে মতামত নেওয়া ছাড়াই দ্বিতীয় বিবাহের অভিযোগ। থানায় এ অভিযোগ করেন প্রথম স্ত্রী। এ ঘটনায় প্রথম স্ত্রীকে পাল্টা হয়রানি করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই স্বামী।
স্বামী-স্ত্রী যেখানে একে অন্যের জীবনসঙ্গী, যাদের দায়িত্ব সারাজীবন একে অপরের সুখদুঃখ ভাগাভাগি করে নেওয়া। সেখানে স্বামীদের এমন আচরণ আজকের যুগে কি সত্যিই গ্রহণযোগ্য? কী বলে কুরআন?
যুগে যুগে কুরআনের সঠিক ব্যাখ্যা না দিয়ে এবং হাতে গোনা কিছু স্বার্থপর পুরুষ অপব্যাখ্যার সুযোগ নিয়ে ‘কুরআনের আলোকে বহুবিবাহের নির্দেশনা’কে ধর্ম অনুযায়ী সম্মত হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ইসলামের সত্যিকার অনুসারী হিসেবে নিজেদের দাঁড় করানো এই ব্যক্তিরা বাকিদের বোকা বানানো ছাড়া আর যে কাজটি করছেন, তা হলো নারীদের অসম্মান ও সামাজিক ব্যাধি তৈরি করা।
উল্লেখ্য যে- জিহাদ কিংবা মৌলবাদ নয়, এখানে আলোচ্য বিষয় হলো বহুবিবাহ, যা কেবল একটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংক্রামক রোগের মতোই ছড়িয়ে পড়ে দূষিত করে দেয় গোটা সমাজব্যবস্থাকে।
বহু বছর ধরে লাখো মুসলিম পুরুষ অশিক্ষা ও অজ্ঞানতার কুফল হিসেবে নিজ নিজ সহধর্মিনীদের ওপর স্বার্থপরের মতো একটি বোঝা চাপিয়ে এসেছেন, যার নাম বহুবিবাহ, যার অত্যাচারে অনেক নারী মানসিকভাবে জর্জরিত আজকের আধুনিক যুগেও। এই পুরুষরা বহুবিবাহকে জন্মসূত্রে পাওয়া অধিকার বলে মনে করেন।
হ্যাঁ, কুরআনে অবশ্যই বহুবিবাহ বা চারবার বিয়ে করার অনুমতি পুরুষদের দেওয়া হয়েছে। কিন্তু অবশ্যপালনীয় হিসেবে বহুবিবাহের নির্দেশ দেওয়া হয়নি। ভীষণ রকমের কোনো প্রয়োজন বা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেই কেবল একাধিক বিয়ে ছাড়া স্বাভাবিক অবস্থায় কোনো পুরুষকেই ইসলাম ধর্মে একবারের বেশি বিয়ে না করার জন্য কঠোর নির্দেশ রয়েছে পবিত্র ধর্মগ্রন্থে।
মহানবী হযরত মুহাম্মদকে (স.) বিশেষ একটি কারণে মহান আল্লাহ তা’লা বহুবিবাহের অনুমতি দিয়েছিলেন। শুধু তাই নয়, যদি প্রত্যেক স্ত্রীকে সমান ভালোবাসা, যতœ করা ও নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়, তাহলে মহানবীকে (স.) একজনের বেশি নারীকে বিয়ে না করার জন্যেও নির্দেশ দিয়েছিলেন আল্লাহ্ তা’লা।
কোন কোন পরিস্থিতির মধ্যে পড়লে একজনের বেশি স্ত্রী গ্রহণের অধিকার পাবেন কোনো পুরুষ, তাও পবিত্র ধর্মগ্রন্থ ও মুসলিমদের জীবনবিধানে স্পষ্ট ব্যাখ্যা করেছেন মহান সৃষ্টিকর্তা।
যুদ্ধে স্বামী মারা গেছেন, এমন নারীদের, যারা সামাজিক বা অন্য কারণে মানবেতর, অসহায় ও অনিরাপদ জীবনযাপন করছেন, তাদের সাহায্য করতে ও বিপদ থেকে বাঁচিয়ে নিরাপদে রাখতে অন্য কোনো উপায় না থাকলে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যেতে পারে।
এছাড়া প্রথম স্ত্রী সন্তান জন্মদানে অক্ষম হলে সেক্ষেত্রে বংশধর পেতে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারেন। তবে এক্ষেত্রেও ওই স্বামীকে উভয় স্ত্রীকে সমান ভালোবাসতে হবে, সম্মান করতে হবে- যাতে তাদের প্রতি স্বামীর আচরণে একচুল পরিমাণ পার্থক্যও না হয়।
আর দৈনন্দিন জীবনে নানা ঝামেলার মধ্য দিয়ে জীবনকে সঠিক পথে চালানোর মধ্যে কি সত্যিই কোনো পুরুষের পক্ষে একাধিক স্ত্রী’র সঙ্গে সবদিক থেকে এই ভারসাম্যপূর্ণ আচরণ করা সম্ভব? যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবসন্তান মহানবীর (স.) পক্ষে সম্ভব, তা দশজন সাধারণের পক্ষে সম্ভব না হওয়াই কি স্বাভাবিক নয়? সেক্ষেত্রে কি আদৌ তাদের জন্য একাধিক স্ত্রী ধর্মসম্মত?
ধর্মের নামে তাই জীবনসঙ্গী বা সঙ্গিনী কিংবা যে কারো ওপরেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত ধর্মগ্রন্থের সঠিক ব্যাখ্যা জেনে নেওয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে