,

সচিব আবু বকর সিদ্দিক আর নেই

news-image

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আবু বকর সিদ্দিকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভূগছিলেন। কয়েকদিন আগে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল।
২০১৪ সালের জুলাই মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পাওয়ার আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন আবুবকর।
আবু বকর সিদ্দিকের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা