,

আইএসের যম আবু আজরাইল

news-image

নাম আবু আজরাইল। মৃত্যুর ফেরেশতার নামে নাম তাঁর। আর যেসব কাজ এই আবু আজরাইল করেছেন, তা জানলে মনে হবে নামকরণের সার্থকতা প্রমাণ করেছেন তিনি।

কে এই আবু আজরাইল? ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আবু আজরাইল হলেন ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে ইরাকের চূড়ান্ত অস্ত্র। এমনকি তাঁকে ইরাকি ‘র‍্যাম্বো’ও বলা হচ্ছে।

আবু আজরাইল শিয়া মিলিশিয়া বাহিনী ইমাম আলী ব্রিগেডের নেতা। যারা ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়ছে। এখন পর্যন্ত এক হাজার ৫০০ আইএস জঙ্গিকে আবু আজরাইল একাই হত্যা করেছেন! হত্যার সময় চরম নৃশংসতাও চালান তিনি। আইএস জঙ্গি ধরার পর জীবন্ত পুড়িয়ে হত্যার পর কেটে টুকরো টুকরো করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর এই অবদানের জন্য ইরাকভিত্তিক ফেসবুক পেজগুলোতে বিভিন্ন সময় আবু আজরাইলের তুমুল প্রশংসা হয়েছে। তাঁকে উদ্দেশ্য করে অনেক পেজ খোলাও হয়েছে। আবু আজরাইল কুঠার হাতে দাঁড়িয়ে আছেন এমন ছবি বানিয়েও ফেসবুকে প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া এসব পেজে আবু আজরাইলের বিভিন্ন সময়ের ছবি নিয়মিত পোস্ট করা হয়। সেখানে থাকে তাঁর জন্য বিভিন্ন স্তুতি। প্রকাশ করা হয় তার বিভিন্ন কার্যক্রমের ভিডিওচিত্রও।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ