,

মেহেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বিএনপি কর্মী নিহত

news-image

মেহেরপুরে পুলিশের  সাথে কথিত  বন্দুকযুদ্ধে রমজান আলি (৪৩) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছে। রবিবার মধ্য রাতে সদর উপজেলার বন্দর শশ্মানঘাট  এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রমজান শেখ রাজনগর গ্রামের আমির শেখের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি) আহসান হাবিব  জানান,সদর থানা পুলিশের একটি দল রমজান আলিকে নিয়ে এই শশ্মানঘাট এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্যও আহত হয়েছে। আহতরা হলেন সদর থানার এস আই মেজবাহুল, কনস্টেবল মিজান, শাহিন ও আশরাফুল। ঘটনাস্থল থেকে একটি এলজি শার্টার গান , দুই রাউন্ড গুলি ও দুটি দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ি রাজনগর গ্রাম থেকে আটক করে সদর থানা পুলিশ। পরে রাত দুইটার দিকে তাকে নিয়ে সদর উপজেলার বন্দর গ্রামের শশ্মানঘাট এলাকায় অস্ত্র উদ্ধারে যায় সদর থানা পুলিশের একটি দল। সেখানে রমজান আলিকে ছিনিয়ে নিতে তার সহযোগিরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশ ও পাল্টা গুলি জানায়। এক পর্যায়ে রমজান শেখ গুলিবিদ্ধ হয়। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। গুলি বিনিময়ে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত রমজান আলী র‌্যাব সদস্যদের মারধর করে তাদের অস্ত্র কেড়ে নেয়া ও পুলিশের উপর হামলা মামলার আসামী ছিলেন। 


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা