,

শীর্ষস্থানে দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : টাইম সেলেবেক্সে শীর্ষে উঠে এলেন 'রামলীলা' খ্যাত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো তারকাদের পেছনে ফেলে অক্টোবর মাসের সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন তিনি। ছবির ব্যবসায়িক সাফল্য, সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া খবরের সংখ্যা ও সামর্থ্য, বিজ্ঞাপনী চুক্তি, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয়তাসহ নানা বিষয়ের ওপর ভিত্তি করে দীপিকা টাইমস সেলেবেক্সের সেরা হয়েছেন।

 


টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, 'তামাশা' ও 'বাজিরাও মাস্তানি' ছবির সুবাদে দীপিকা একের পর এক খবরের শিরোনাম হচ্ছেন। এছাড়া মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নতুন সংস্থা গড়েছেন তিনি। এর কারণেও মিডিয়ায় আলোচনায় এসেছেন তিনি। সব মিলিয়ে গতবারের নবম স্থান থেকে এক লাফে শীর্ষে উঠে এসেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। এ প্রসঙ্গে উচ্ছ্বাসিত দীপিকা বলেন, 'আমি আজীবন দর্শকের মনের শীর্ষ স্থান দখল করে থাকতে চাই। তাদের ভালোবাসাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আমার এ প্রাপ্তি ভক্তদের উৎসর্গ করলাম।

 


সূত্রটি আরো জানিয়েছে, গতবার শীর্ষে থাকা কারিনা কাপুর খান এবার ৯ নাম্বারে ছিটকে গেছেন। এদিকে অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন, ঐশ্বর্য রাই বচ্চন, আলিয়া ভাট ও প্রিয়াংকা চোপড়া। অন্যদিকে অক্টোবর মাসের পর্যালোচনায় বলিউডের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কিং খান শাহরুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা