বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা শুরু ১লা ফেব্রুয়ারি

news-image

২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার চুড়ান্ত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১লা ফেব্রুয়ারি। শিক্ষা মšúণালয় রোববার চুড়ান্ত সময়সুচি ওয়েসসাইটে প্রকাশ করেছে। প্রথমবারের মতো এবার প্রথমে এমসিকিউ (বহুনির্বাচনী) ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে বলেও সময়সূচিতে উল্লেখ করা হয়েছে। সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী, ১লা ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচিতে আগামী ৯ই মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১০ থেকে ১৪ই মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে । কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে  এসএসসিতে (ভোকেশনাল) বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) বিষয়ের ও দাখিল (ভোকেশনালে) বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচির আদেশে আরও বলা হয়েছে, পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান