,

‘চাকরির পরীক্ষা কত দিয়েছি তার হিসাব করতে পারবো না’

news-image

বগুড়ার কাহালু উপজেলায় জন্ম আফিয়া রাহমাতির। পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর এক চোখ স্বপ্ন তার। কিন্তু সেই পথ পাড়ি দেয়া আফিয়ার জন্য ছিল এক কঠিন চ্যালেঞ্জ। প্রথম বারের মত ঢাকা শহরে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে। তবে এই শহরে ছিল না তার পরিচিত কেউ। একেবারে অচেনা অজানা এক শহরে শুরু হয় তার পথ চলা। প্রথম সংগ্রামটা আফিয়াকে করতে হয়েছিল একটা মাথা গোঁজার ঠাঁই করার জন্য। প্রথম তিন মাস সাবলেট- পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে। পাঁচ বছরের জন্য নিশ্চিন্ত হলেন তিনি। পড়াশোনা আর হাতখরচের জন্য করেছেন কয়েকটি টিউশনি। তবে মাস্টার্স শেষে তাকে আবারো পড়তে হয় সেই একই সমস্যায়, একটি মাথা গোঁজার ঠাঁই। আফিয়া বলছিলেন “ বাড়িওয়ালারা যখনই জানতে চাইতেন কে থাকবে? আমি বলতাম আমি একা। তখনি তারা না বলে দিত। না হলে ভাড়া দুই গুণ বাড়িয়ে বলতো। অবশেষে তিনি ছোট একটি বাসা জোগাড় করতে পেরেছিলেন। তবে এবারে যে একটা ভাল চাকরি পাওয়া দরকার। যে স্বপ্ন চোখে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন সেটা পূরণ করতে হবে তাকে।

শুরু হলো পত্রিকা দেখে চাকরির আবেদন করা। আফিয়ার ভাষায় “কত চাকরির আবেদন করেছি এবং কত অসংখ্য চাকরির পরীক্ষা দিয়েছি তার হিসেব আজ নিজেই করতে পারি না। ঢাকার মত বড় শহরে থাকা, নিজেকে মানিয়ে নেয়া, কারো সাহায্য না নিয়ে একের পর এক পরীক্ষা দিয়ে যাওয়া এসব ছিল একেবারেই একার যুদ্ধ। তিনি বলছিলেন “সেসব দিনগুলোতে বড় বেশি মনে পড়ত বাবা-মাকে, কিন্তু আমি সব কিছু নিজে নিজেই করেছি। তিনি আজ কাজ করছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে। আফিয়া বলছিলেন নিজেকে তিনি তিল তিল করে স্বাবলম্বী করে তুলছেন। আর এই আনন্দ আর তৃপ্তি তাকে সামনে চলার জন্য আরো উৎসাহিত করে।

সুত্রঃ বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে