,

বেলজিয়ামের সব মুসলিমকে হত্যার হুমকি ‘খ্রিস্টান স্টেটে’র

news-image

সব মুসলিমকে হত্যার হুমকি দিয়ে বেলজিয়ামের একটি মসজিদে চিঠি পাঠিয়েছে ‘খ্রিস্টান স্টেট’ নামে একটি গোষ্ঠী। চিঠিতে মুসলিমদের উদ্দেশ্যে বলা হয়, তোমাদের কোন মসজিদ ও ব্যবসা নিরাপদ থাকবে না। তোমাদের ভাইদের (মুসলিমদের) শূকরের মতো হত্যা করা হবে, ক্রুশবিদ্ধ করা হবে। বৃটেনের সানডে এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। খবরে বলা হয়েছে, বেলজিয়ামের মলেনবিকের আট্টামৌন মসজিদে ওই চিঠি পাঠানো হয়। স্থানীয় একজন মুসলিম নেতা ও মসজিদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জামাল হাব্বাচিচ এ চিঠি খুঁজে পান। মলেনবিক জেলায় মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয় ওই মসজিদটিকে। প্যারিস হামলার পর এ এলাকা আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর কৌতূহলের উৎসে পরিণত হয়েছে। বলা হয়েছে, এখানেই প্যারিস হামলার ছক কষা হয়। হামলার পূর্বে মলেনবিকে ৮০ জনেরও বেশি জিহাদির বসবাস ছিল। 
তবে এখানকার একটি মসজিদে এ ধরণের চিঠির পাঠানো নিয়ে স্থানীয় মুসলিমরা উদ্বিগ্ন। হাব্বাচিচ বলেন, ‘খ্রিস্টান স্টেটে’র পাঠানো এ চিঠিটি কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তিনি বলেন, আমরা স্বাভাবিক ভাবেই কর্তৃপক্ষ ও পুলিশের কাছে অভিযোগ দায়ের করবো। তিনি বলেন, এ ধরণের চিঠি দুই পরিস্থিতিতে পাঠানো হতে পারে। এ চিঠিটি যে লিখেছে, সে হয় অপ্রকৃতস্থ। অথবা এটি আসলেই গুরুতর একটি হুমকি। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, চিঠির লেখককে আমরা চিনি না।
ওই এলাকার আরও দুই মসজিদেও একই ধরণের হুমকি সম্বলিত চিঠি পৌঁছেছে। এ ঘটনা এমন সময় ঘটলো, যখন এক সপ্তাহ আগেই বেলজিয়ান প্রধানমন্ত্রী চার্লস মিশেল মলেনবিক জেলার কিছু ‘উগ্রপন্থী মসজিদ’ বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা