,

‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা আল্লাহই ভাল জানেন’

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে কিনা আল্লাহই ভাল জানেন। যদি আওয়ামী লীগ সুষ্ঠু নিবাচন করতে পারে তাহলে মানুষ তাদের অতীত অপকর্ম ভুলে যাবে। বনানীর কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, এখন পর্যন্ত জোটগতভাবে নির্বাচন করে কোন সুফল পাইনি। তাই জাতীয় পার্টি এখন থেকে একা নির্বাচন করবে। নির্বাচন কমিশনের কাছে আমরা ১০ দিন সময় চেয়েছি। আশা করি তারা সাত দিন হলেও সময় দেবে। সভায় বিরোধী দলের নেতা রওশন এরশাদও উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, দলের এসব কার্যক্রমে আমাকে কখনও ঢাকা হয় না। আজকে এসেছি। আমি এটুকু বলবো, আমাদের মধ্যে কোন বিভক্তি নেই। তিনি যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়া হবে বলে জানান। সভায় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা