বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জন্য ১৭ কোটি ইউরো দিতে চায় সিটি!

news-image

মেসির জন্য ১৭ কোটি ইউরো দিতে চায় সিটি!বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে পেতে চায় ইউরোপের বিখ্যাত ও খরুচে কাবগুলো। ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ইংল্যান্ডের চেলসি ও ম্যানচেস্টার সিটির নাম প্রথমেই আসছে। কারণ এই কাব ৩টি মেসিকে দলে টানতে মাঝে মাঝেই বড় অঙ্কের প্রস্তাব দিচ্ছে বার্সেলোনাকে। সম্প্রতি ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি লিওনেল মেসির জন্য বার্সেলোনাকে ১৭ কোটি ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত বলে জানিয়েছে। আর আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডকে সপ্তাহে ১১ লাখ ইউরো বেতন দেওয়ারও চিন্তা-ভাবনা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির।messi
ইংল্যান্ডের দৈনিক দ্য সান জানায়, মেসিকে বছরে ৫ কোটি ৬৮ লাখ ইউরো বেতনের প্রস্তাব দেবে সিটি। ইংলিশ কাবটির প্রতিনিধিরা এরই মধ্যে কয়েকবার মেসির এজেন্টের সঙ্গে দেখা করেছেন। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও আগামী মৌসুমেই এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারেন বলে বিশ্বাস তাদের।
বর্তমানে খেলোয়াড়দের মূল্য অনুমান করে ২৮ বছর বয়সী মেসির রিলিজ কজ ২৫ কোটি ইউরো হলেও সিটি কর্মকর্তাদের বিশ্বাস, ১৭ কোটি ইউরোতেই হয়তো বার্সেলোনা তারকাকে পাবে তারা। 
বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলাকেও চাইছে সিটি। যিনি এক সময় বার্সেলোনায় ছিলেন। তাদের দুটি চাওয়াই পূরণ হলে আবার মিলিত হবেন বার্সেলোনার সাবেক কোচ আর মেসি। জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্নের সঙ্গে গার্দিওলার চুক্তি এখনও নবায়ন হয়নি। এজন্যই সিটি গার্দিওলার ব্যাপারটিও ভেবে দেখছে।
mess
নু ক্যাম্পে মেসি ও গার্দিওলার ম্যাজিক দেখেছে বিশ্ব। ট্রেবল জয় ছাড়াও অসংখ্য সফলতা এসেছে। ৪ বারের ব্যালন ডিঅর মেসিকে নিতে মরিয়া সিটি। কারণ আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে বিশাল অঙ্কের চুক্তি হতে যাচ্ছে। চ্যাম্পিয়নরা অনেক বড় অঙ্কের অর্থ পাবেন। মেসিকে উড়িয়ে আনতে পারলে তো সিটির ব্যবসা আরও ভালো পর্যায়ে চলে যাবে।
২০০৪ সাল থেকে মেসি বার্সেলোনার সিনিয়র দলে খেলেন। কাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। কাতালনরা স্বাধীন হয়ে গেলে বার্সেলোনা আর স্পেনের লিগে খেলতে পারবে না বলে গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে মেসি কোথায় খেলবেন? এমন হাজারও গুঞ্জন রয়েছে। সেজন্যই সিটি, পিএসজি ও চেলসি সবাই চায় মেসি তাদের দলে যোগ দেবে। ইতোমধ্যে অর্থের পরিমাণও বাড়ানো হচ্ছে। কিন্তু মেসির তরফ থেকে এখনো কোনো ভাষ্য পাওয়া যায়নি।  

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান