বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিতে যাচ্ছেন আ.লীগ, বিএনপি ও জাপার প্রতিনিধিরা

news-image

ইসিতে যাচ্ছেন আ.লীগ, বিএনপি ও জাপার প্রতিনিধিরাপৌরসভা নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে স্বাক্ষাত করতে নির্বাচন কমিশনে যাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একটি করে প্রতিনিধিদল। আজ রোববার পৃথক সময়ে তারা সেখানে গিয়ে কমিশনের সঙ্গে সাক্ষাত করবেন। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনে যাবে। পৌর নির্বাচনে আচরণবিধি সংশোধনের আবেদন নিয়ে তারা কমিশনের সঙ্গে সাক্ষাত করতে গেছেন। বেলা দুইটায় যাবে বিএনপির একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক। বিএনপি নির্বাচন পেছানোর দাবি জানাতে পারে বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরেও ইসিতে গিয়েছিল বিএনপির একটি প্রতিনিধি দল। 

 

এদিকে আজ সকালেই জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুর নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গেছে। দলটি পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ১০ দিন বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে