বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকের সঙ্গে চুক্তি করতে চিঠি দিচ্ছে সরকার

news-image

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যবহারকারীর তথ্য সংগ্রহের জন্য চুক্তি করতে ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি পাঠাচ্ছে সরকার। রোববারই এ চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ফেসবুক ব্যবহার করে হয়রানি, ব্যক্তিচরিত্র হনন, অপপ্রচারের মতো ঘটনা বেশি ঘটছে। এ কারণে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ফেসবুক ব্যবহারকারীর তথ্য পেতে এবং আপত্তিকর বিষয়বস্তু সরিয়ে নিতে চুক্তি করতে ফেসবুক কর্তৃপক্ষকে শিগগিরই চিঠি দেয়া হচ্ছে। তবে সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ব্যাপারে তথ্য দিতে সরকারের সব ধরনের অনুরোধ চলতি বছরের জুন পর্যন্ত ফিরিয়ে দিয়েছে ফেসবুক।


শনিবার ডেইলি স্টার সম্মেলন কক্ষে ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন করে তুলতে কিশোর-তরুণদের আরও অনেক বেশি কাউন্সিলিং করা প্রয়োজন। একই সঙ্গে সচেতনতামূলক প্রচারণাও চালানো হবে।


গবেষণা প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশে প্রায় ৫ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর ৮৫ শতাংশই তরুণ। যাদের বয়স ১১ থেকে ২৫ বছরের মধ্যে। তরুণ বয়সীদের মধ্যে ১৮ বছর পর্যন্ত বয়সীরা নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতন নন। ৭০ শতাংশ ব্যবহারকারীই ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত সমস্যায় পড়লে সঠিক দিকনির্দেশনা পাওয়ার জন্য নির্ভরযোগ্য কাউকে পান না। ২০১৩ সালের অর্ধবার্ষিকী প্রতিবেদনে বলা হয়, ফেসবুক বাংলাদেশ সরকারের ১৬টি অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। যেখানে ৩৭ জন ব্যবহারকারীর আইডি সম্পর্কে জানতে চেয়েছিল। যদিও ফেসবুক তাদের কতগুলো ক্ষেত্রে বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য সীমিত করেছে, সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়া জায়ান্ট বলেছে, বছরের প্রথমদিকে সারা পৃথিবীতে ২০ হাজার ৫৬৮টি পোস্ট তারা বাতিল করেছে, স্থানীয় আইনের সঙ্গে বিরোধ থাকার কারণে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে