,

দেড়শ মাইল গতিতে ছুটবে চালকবিহীন গাড়ি

news-image

যুক্তরাজ্যে ঘণ্টায় ১৫০ মাইল গতিতে রেস ট্র্যাকে ছুটবে চালকবিহীন গাড়ি। রোবোরেস নামের নতুন এই রেস সিরিজ গত বছর শুরু হওয়া ফর্মুলা ই-রেস সিরিজের পাশাপাশি অনুষ্ঠিত হবে। স্কাইনিউজ।

প্রতিযোগিতায় চালকবিহীন গাড়িগুলো স্বাধীনভাবে ঘণ্টায় ১৫০ মাইল গতিতে একে অপরের সঙ্গে পাল্লা দেবে। আয়োজকরা জানিয়েছেন, এই রেস ২০১৬-১৭ সিজনে লন্ডন, বেইজিং ও মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে। এক ঘণ্টার এ রেসে মোট ১০টি দল অংশ নেবে। প্রত্যেক দলকেই একই রকম দুটি চালকবিহীন গাড়ি দেয়া হবে। প্রত্যেকটি দলই নিজ রিয়েল-টাইম কম্পিউটিং অ্যালগরিদম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সাহায্যে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে।


রোবোরেসের প্রতিষ্ঠাতা এবং কাইনেটিক রেসের অংশীদার ডেনিস সেয়ার্ডলভ বলেছেন, ভবিষ্যতে, বিশ্বের সব গাড়ি এআই এবং বিদু্যুতের সাহায্যে চলবে। এভাবে পরিবেশ এবং রাস্তার নিরাপত্তা উন্নতি সাধন করবে। রোবোরেস হচ্ছে, এক্ষেত্রে মানুষ অর্জিত বৈপ্লবিক প্রযুক্তি ও উদ্ভাবনের একটি উদ্যাপন। তিনি আরও জানিয়েছেন, রোবোরেসের লক্ষ্য হচ্ছে চালকবিহীন গাড়ির ক্ষমতা দেখানো এবং সেগুলোকে খেলার মাধ্যমে উন্নত করে তোলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা