,

খালেদার কাছে জামায়াতের ক্ষোভ

news-image

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদ- কার্যকরের ঘটনায় ২০ দলীয় জোট প্রধান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে ক্ষোভের কথা জানিয়েছে জামায়াত। বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০ দলের বৈঠকে যোগ দেয়া জামায়াতের আবদুল হালিম এ ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গেছে।


বৈঠকের একাধিক সূত্র জানায়, ‘বৈঠকে সভাপতিত্বকারী খালেদা জিয়াকে উদ্দেশ করে আবদুল হালিম বলেছেন ‘আপনার দলের (বিএনপির) স্থায়ী কমিটির একজন সদস্য (সালাউদ্দিন কাদের চৌধুরী) ও আমাদের দলের সেক্রেটারি জেনারেলকে ফাঁসি দেয়া হলো। কিন্তু জোটগতভাবে আমরা তেমন কোনো প্রতিক্রিয়া জানাতে পারিনি।’ হালিম এ সময় আরো বলেন ‘যেখানে আমাদের সেক্রেটারি জেনারেলকেই ফাঁসি দেয়া হয়েছে, সেখানে আমাদের আর কী করার আছে। সামনে আর আন্দোলন দিয়েও কী হবে। তবে যতোই আঘাত আসুক আমরা (জামায়াত) পিছ পা হব না।’


সূত্র জানায়, জামায়াত নেতা হালিমের এই বক্তব্য মনোযোগ দিয়ে শুনলেও খালেদা জিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ২০ দল শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন ‘বৈঠকে জামায়াত নিজেদের অবস্থান তুলে ধরেছে। এটিকে ক্ষোভ বলা ঠিক হবে না।’


২০ দলের অপর একটি শরিক দলের সভাপতি জানান, জামায়াতের হালিমের বক্তব্যের পর তিনি নিজে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘এই আলোচনা আজকের বৈঠকের কোনো ইস্যু নয়। আমরা পৌরসভা নিয়ে কথা বলছি। কীভাবে জোটগত এই নির্বাচনে ভালো করা যায়, সে ব্যাপারেই আমাদের মনোযোগী হওয়া উচিত। তাছাড়া জামায়াতের দলীয়ভাবে নির্বাচন করার সুযোগ নেই। সেক্ষেত্রে কীভাবে কী করা যায়, সেটি ভাবা যেতে পারে।’ এ সময় আরেকটি শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান গোলাম মোর্তুজা বৈঠকে বলেন, ‘পৌরসভা নির্বাচনের পাশাপাশি আগামী আন্দোলন নিয়েও আমাদের ভাবতে হবে, দেশের যে অবস্থা— আন্দোলনের বিকল্প নেই।’


২০ দলের ৩ শীর্ষ নেতা অভিন্ন তথ্য দিয়ে জানান, জামায়াত নেতা হালিম ও অন্য শরিক দলের প্রধানদের বক্তব্যের পর খালেদা জিয়া বলেছেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা পৌরসভা নির্বাচনে যাচ্ছি। সরকার ও নির্বাচন কমিশন যদি এখানেও সিটি করপোরেশন নির্বাচনের মতো আচরণ করে, তাহলে সেখান থেকেই জনগণ আন্দোলন শুরু করে দিতে পারে। আর জামায়াতের দলীয়ভাবে পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। সেক্ষেত্রে যদি কোথাও তাদের ভালো প্রার্থী থাকে, আমরা নিশ্চয়ই সেটি বিবেচনা করব।’ 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা