,

পুনরায় রাজনীতি ছবির শুটিং শুরু ডিসেম্বরে

news-image

বিনোদন প্রতিবেদক : কিছুদিন বিরতি দিয়ে আবারও এফডিসিতে শুরু হতে যাচ্ছে শাকিব-অপু-মিলন অভিনীত ‘রাজনীতি’ ছবির শুটিং। ডিসেম্বর মাসের প্রথম দিন থেকেই শুরু করে ১৬ ডিসেম্বর পর্যন্ত এফডিসিতেই চলবে চলচ্চিত্রটির চিত্রায়ন। এর আগে এ মাসের শুরুর দিকে এফডিসিতে ছবিটির টানা শুটিং চলেছে।

 

 

ছবির নির্মাতা বুলবুল বিশ্বাস দ্য রিপোর্টকে বলেন, ‘এবার আমরা একটা গানের চিত্রায়নের মধ্য দিয়ে শুটিং শুরু করছি। গানের সেট বানানোর কাজও প্রায় শেষের দিকে। শুরুর দিন শুটিং এ অংশ নিবেন অপু বিশ্বাস। পরের দিন থেকেই থাকবেন শাকিব খানসহ আরও অনেকে।’

নির্মাতা জানালেন, অপু বিশ্বাস ঠোঁট মিলাবে হাবিবের ওয়াহিদ কম্পোজিশনে খেয়ার গাওয়া একটি গানে। ‘ও আকাশ বলে দে না রে প্রেমে পড়েছে মন’ এমনই কথার গানটি লিখেছেন কবির বকুল। গানটির কোরিওগ্রাফি করেছেন নিত্য পরিচালক মাসুম বাবুল।

 

এই লটের শুটিং এ শাকিব অপু ছাড়াও আরও অংশ নিবেন আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, ডিজে সোহেল, রেবেকা, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

 

ছবির গল্পে দেখা যাবে, অয়নের বড় ভাই শাকিল রাজনীতির সঙ্গে যুক্ত। কিন্তু অয়নের মা-বাবা চান না সে-ও ভাইয়ের পথে হাঁটুক। কিশোর বয়সেই অয়নকে পাঠিয়ে দেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। সেখানেই সে পড়াশোনা করতে থাকে। কিন্তু দেশের প্রতি তার টান রয়ে যায়। একসময় অয়নের শিক্ষা শেষ হয়। চাকরি হয় বিদেশে মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানে। কিন্তু অয়ন চাকরিতে না ঢুকে চলে আসে স্বদেশে। দেশে ফেরার কিছুদিনের মধ্যে অয়নও রাজনীতিতে জড়িয়ে পড়ে।

 

 

এখানে অয়নের ভূমিকায় আছেন চিত্রনায়ক শাকিব খান। তার বড় ভাই শাকিলের চরিত্রটি করছেন আনিসুর রহমান মিলন। অন্য দিকে অপু বিশ্বাস অভিনয় করছেন অর্ষা চরিত্রে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা