বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএফইউজে’র সভাপতি আলতাফ, মহাসচিব ফারুক

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে অনানুষ্ঠানিক ফলাফলে ১০৭৩ ভোট বেশী পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলতাফ মাহমুদ। মহাসচিব পদে ৮৬৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন ওমর ফারুক (বাসস)।

এদিকে মধুসূধন মণ্ডল ৯৯০ ভোট পেয়েকোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম-মহাসচিব পদে ৫২৮ ভোট পেয়ে অমিয় ঘটক পুলক (অবজারভার) এবং সহ-সভাপতি পদে ৯১৭ ভোট পেয়ে জাফর ওয়াজেদ (জনকণ্ঠ) নির্বাচিত হয়েছেন।

নির্বাহী পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সৈয়দ ইশতিয়াক রেজা (একাত্তর টেলিভিশন) ৮০৯ ভোট, মফিদা আকবর ৭২২, শফিউদ্দিন আহমদ বিটু (দৈনিক নয়াদিগন্ত) ৫৮২, স্বপন দাসগুপ্ত (দৈনিক বর্তমান) ৫৯৬ ভোট।

ঢাকার মোট ভোটার ২ হাজার ৫১১। এর মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৪২৮টি। এ ছাড়া ঢাকার ভোটারের মধ্যে সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল ভূঁইয়া ৬০৫ ভোট, সহ-সভাপতি পদের নাসিমুন আরা হক ইনু ৪৪০, মহাসচিব পদে মোল্লা জালাল ৫৭৫, খায়রুজ্জামান কামাল ২৩৩, যুগ্ম-মহাসচিব পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রফিকুল ইসলাম সবুজ ৪৪৫ এবং আব্দুল মজিদ পেয়েছেন ৪১৩ ভোট।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তন এবং চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, নায়ায়ণগঞ্জ ও কক্সবাজারে ভোটগ্রহণ হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে