,

মচকানো পা নিয়েই শুটিং করলেন মৌমিতা

news-image

বিনোদন প্রতিবেদক : শুটিং করার আনন্দ যেমন আছে, তেমনি কষ্টও আছে। দর্শকদের বিনোদন দিতে গিয়ে কষ্টটায় বেশি সইতে হয় কলাকুশলীদের। মাঝে মাঝে দুর্ঘটনার শিকারও হতে হয় তাঁদের। এই তো গতকালই দুর্ঘটনার শিকার হলেন ‘ফ্রেন্ডস ফর এভার’ ছবির নায়িকা মৌমিতা।

 

একটি গানের দৃশ্যে শুটিং করতে গিয়ে পা মচকে যায় মৌমিতার। কিন্তু বিশ্রাম নেওয়ার অবসর ছিলো না তার। শেষে মচকে যাওয়া পা নিয়েই শুটিং করেন তিনি। ২৭ নভেম্বর দুপুরে পা মচকে গেলেও মৌমিতাকে কাজ করতে হয়েছে রাত পর্যন্ত।

 

এ প্রসঙ্গে মৌমিতা বলেন, ‘বগুড়ার যমুনা নদীর তীরে শুটিং চলছিল। নৌকা তেকে নামার সময় হঠাৎ পা মচকে যায়। সামান্য পা মালিশ করে দাঁড়িয়ে যাই শুটিং সেটেরে সামনে। তখন কিছু মনে না হলেও পরে আস্তে আস্তে পা ব্যাথা করতে শুরু করে। শেষে ড্রেস চেঞ্জ করার পর বিশ্রাম নেওয়ার জন্য বসলে এরপর আর উঠতে পারছিলাম না। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারো শুটিং করতে হয়েছে।’



এদিকে আগামীকাল থেকে অনার্স পরীক্ষা থাকায় সময়ের কথা চিন্তা করে অসুস্থ পা নিয়েই গভীর রাত পর্যন্ত শুটিং করে ঢাকায় ফিরে আসেন তিনি।

 

উল্লেখ্য ‘ফেন্ডস ফর এভার’ ছবির গানের দৃশ্যে মৌমিতার সঙ্গে অংশ নিয়েছিলেন নায়ক শক্তি খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে