,

ব্যভিচারের দায়ে গৃহকর্মীকে পাথর ছুড়ে হত্যা, গৃহকর্তাকে ১০০ দোররা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্যভিচারের দায়ে সৌদি আরবে এক গৃহকর্মীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। অথচ যে গৃহকর্তা একই অপরাধে অপরাধী, তাঁকে ১০০ দোররা মেরে শাস্তি দেওয়া হয়েছে। পাথরের আঘাতে মারা যাওয়া ৪৫ বছর বয়সী নারী শ্রীলঙ্কার নাগরিক বলে সৌদি আরবের পত্রিকা ‘ওকাজ’-এর বরাতে জানিয়েছে ডেইলি মেইল।

 

 

শ্রীলঙ্কার নাগরিক ওই গৃহকর্মী ২০১৩ সালে সৌদি আরব গিয়েছিলেন। চলতি বছরে আগস্ট মাসে তাঁকে গৃহকর্তার সঙ্গে ‘ব্যভিচাররত’ অবস্থায় দেখে ফেলেন গৃহকর্ত্রী। এরপর শরিয়া আদালতে অভিযোগের পর গত বৃহস্পতিবার আদালত পাথর ছুড়ে তাঁকে হত্যার এই রায় দেন এবং ওই দিনই রায় কার্যকর করা হয়। একই দিনে রিয়াদে শরিয়া আদালত ইন্দোনেশিয়ার আরো দুই গৃহকর্মীকে শিরশ্ছেদের আদেশ দিয়েছেন।

 

 

এদিকে এই ‘নির্মম রায়ের’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশটিতে অবস্থিত শ্রীলঙ্কার দূতাবাস। তবে সৌদি আরবে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত শ্রীনায়েকে রমাচন্ডে ডেইলি মেইলের কাছে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা