,

ভারতে আর্জেন্টিনা দলের গাড়িতে হমলা

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ার্ল্ড হকি লীগ ফাইনালের প্রথম ম্যাচে ভারতকে হারানোর পর স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে আর্জেন্টিনার টিম বাসে ইট নিক্ষেপ করা হয়। শুক্রবারের ম্যাচে ৩-০ ব্যবধানে জয়লাভের পর রাত সাড়ে নয়টার এই ঘটনায় অবশ্য মেসির দেশের কোনও হকি খেলোয়াড় বা অন্য কেউ আহত হননি।

 

 

পরে  জানা যায়, একটি বাচ্চা অনিচ্ছাকৃতভাবে আর্জেন্টিনার টিম বাসে ইট ছুঁড়ে মারে। তবে টিম বাসের একটি জানালার কাঁচ ভাঙা বাদ দিলে আর কোনও ক্ষতি হয়নি।

 

 

শুক্রবার ম্যাচ শেষে হকি খেলোয়াড়রা বাসে করে ফেরার সময় আচমকাই ঘটনাটি ঘটে। ঘটনার পরই সশস্ত্র পুলিশি পাহারায় আর্জেন্টিনার জাতীয় দলকে পূর্ণ নিরাপত্তা সহকারে হোটেলে নিয়ে আসা হয়। তারপরেই আইজি নিজেই দুর্ঘটনার জায়গাটি দেখতে যান এবং ছত্তিশগড়ের রায়পুর স্টেডিয়ামে ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলা এই টুর্নামেন্টে খেলোয়াড়দের প্রয়োজনীয় নিরাপত্তার জন্য বৈঠকও করেন।

 

 

এরপর রায়পুর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জিপি সিং জানান, ‘একটি বাচ্চা ছেলে রাস্তার একটি কুকরকে মারতে গিয়ে ভুল করে আর্জেন্টিনার হকি দলের টিম বাসে ইট ছুঁড়ে মেরেছে। তবে কেউই আহত হননি।’

 

 

এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘আমরা নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছি। খেলোয়াড়দের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমস্ত খেলোয়াড় ও হকি ফেডারেশনকেও এই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।’ 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা