,

যানজটে মেজাজ নিয়ন্ত্রণে রাখার উপায়

news-image

লাইফস্টাইল ডেস্ক : বিভিন্ন পরিস্থিতির কারণে অনেকেরই মধ্যে নাগরিক শিষ্টাচারের (সিভিল সেন্স) স্খলন ঘটে। এটা যতটা না অভ্যাস থেকে ঘটে, তার চেয়ে বেশি হয় মানসিক চাপের ফলে। বিশেষ করে, রাস্তায় দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে আটকে থাকলে এমনটি ঘটে। রাস্তায় কিংবা পাবলিক পরিবহনে অনেককেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে তর্ক-বিতর্কে এমনকী মারামারিতে জড়িয়ে পড়েন। কেন এমন হয়?

 

 

এই বিষয়ে নয়াদিল্লি মোলচাঁদ মেডসিটি মনোরোগ বিশেষজ্ঞ ডা. জিতেন্দ্র নাগপাল বলেন, দ্রুতবর্ধনশীল বিশ্বে আমরা সবাই খুব ব্যস্ত। প্রচুর মানসিক ও শারীরিক চাপ থাকার কারণে আমরা দিন দিন ধৈর্য ও সহ্যশক্তি হারিয়ে ফেলছি। বিশেষ করে, মেট্রোপলিটান শহরের সংকুচিত রাস্তা, দীর্ঘ ট্রাফিক জ্যাম আমাদের রাস্তাঘাটে ক্ষুব্ধ করে তোলে। রাস্তায় চলাচলকারী অধিকাংশই ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকে। তাদের মধ্যে কিছুসংখ্যক ধৈর্য হারিয়ে সমস্যা সমাধানে সহিংসতায় জড়িয়ে পড়েন। এ ধরণের পরিস্থিতিতে অনেকেই সাময়িক উত্তেজনায় মানসিক সুস্থতা হারিয়ে ফেলেন। মানুষ সহজাত রাগের শিকার হয়, পরক্ষণে আবার ভুলে যায়।

 

 

তিনি আরও বলেন, রাস্তায় রাগান্বিত হওয়ার পেছনে আরেকটি কারণ হচ্ছে আমাদের সামাজিক পরিবর্তন। যৌথ পরিবার প্রথা ভেঙে যাওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ঘাটতি তৈরি হচ্ছে, যা সমাজে ব্যাপক পরিবর্তন আনছে। তরুণরা অনেক সময় দুঃসাহসিকতা ও শক্তির প্রমাণ দেখাতে অপরাধে জড়িয়ে পড়ে।

 

 

তাছাড়া, তরুণরা অনেক সময় তাদের পরিচয় জাহির করতে রাস্তায় ঝামেলায় জড়িয়ে পড়ে। তারা মনে করে, অপরাধ করেও তারা সহজে বেঁচে যাবে। ঢাকাটাইমসের পাঠকদের জন্য এমনই কিছু টিপস দেওয়া হলো যা আপনাকে রাস্তাঘাটে রাগান্বিত হওয়ার সমস্যা থেকে রক্ষা করবে।

 

 

-সময় বণ্টন করে চলুন। বাসা থেকে পর্যাপ্ত সময় নিয়ে বের হোন। যাতে করে ট্রাফিকের ঝামেলা, হতাশা ও ক্ষোভ এড়াতে পারেন।

-চাপ কমাতে বিভিন্ন ব্যায়ামের আশ্রয় নিন।

-গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নিন। কয়েকবার এই ব্যায়াম করতে থাকুন। এটি আপনার চাপ কমাতে সহায়তা করবে।

-গভীরভাবে শ্বাস নেয়ার সময় স্বস্তিদায়ক কিছু শব্দ যেমন: ‘রিলাক্স’, ‘টেক ইট ইজি’ বার বার উচ্চারণ করতে পারেন।

-সম্ভব হলে আপনার মনোযোগ গান শোনা বা অন্য দিকে নেওয়ার চেষ্টা করতে পারেন।

-নেতিবাচক কিছু বাক্যের ব্যবহার পরিহার করুন। যেমন: আমি তোমাকে দেখে নিব, তোমাকে উচিত শিক্ষা দেব ইত্যাদি।

-প্রাত্যহিক জীবনে মন হালকা করা ব্যায়াম করুন। ধ্যান, ইয়োগা অথবা চিত্তবিনোদনের ব্যবস্থা করতে পারেন। যা আপনার চাপ কমাবে এবং মনকে উৎফুল্ল করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে