,

হচ্ছে না পাক-ভারত সিরিজ!

news-image

স্পোর্টস ডেস্ক : ভারত-পাক সিরিজের ব্যাপারে ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অনুমতি দিয়ে দিয়েছেন ৷ প্রস্তাবিত ভারত-পাক সিরিজ হওয়ার কথা নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে, ডিসেম্বরে৷ কিন্তু ওই সিরিজ কী আদৌও হবে ? ভারত ভিত্তিক  ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইড ক্রিকইনফো ভারতীয় একজন মন্ত্রী ও বোর্ড কর্মকর্তার বরাত দিয়ে একটি রিপোর্ট করেছে, যেখানে আলোচিত ঐ সিরিজ নিয়ে অনিশ্চয়তার কথা বলা হয়েছে।

 

ঐ মন্ত্রীর মনে করেন, ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ হওয়াটা বেশ কঠিন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই কেবল সিদ্ধান্ত দিতে পারেন। আর ভারতীয় ঐ বোর্ড কর্মকর্তা এই মুহুর্তে আলোচিত সিরিজটা হওয়ার তেমন কোন সম্ভাবনা দেখেন না। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহুর্তে অনুমতি দিবেন না।

 

দিন ক’য়েক আগে দুই দেশের বোর্ড প্রধান আলোচনা করে সিরিজ খেলার ব্যাপারে একমত হয়।তবে যে কোনো সিরিজ খেলতে হলে সরকারের অনুমতি দরকার পড়ে। পাকিস্তান সরকার অনুমতি দিলেও ভারত সরকার এখনও অনুমতি দেয়নি। বরং বিষয়টা ঝুলিয়ে রাখা হয়েছে।

 

মনে করা হচ্ছে শেষ পর্যন্ত ডিসেম্বরে সিরিজ খেলার জন্য সবুজ সঙ্কেত নাও দিতে পারে মোদি সরকার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা