,

ফিরে গেলেন স্যামুয়েলস

news-image

স্পোর্টস ডেস্ক : আগেই জানতেন এই ম্যাচটাই শেষ। তাই হয়তো শেষ ম্যাচে নিজের ব্যাটটাকে তলোয়ারে রুপ দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। মাত্র ২৪ বলে হার না মানা ৪২ রানের ইনিংস খেলে কুমিল্লাকে হেসে খেলেই জিতিয়েছেন। ম্যাচ সেরার পুরস্কারও তুলেছেন ঝুলিতে। আর এমন একটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি এই ব্যাটসম্যান।

 


কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। বিপিএলে আর ফেরা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন তিনি। এ কারণেই বিপিএলকে একবারেই বিদায় বলেই চলে গেছেন তিনি। এবারের বিপিএলের প্রথম ম্যাচটাতেই শুধু রানের দেখা মেলেনি। পরের ম্যাচ থেকে ব্যাট হাত কুমিল্লার ত্রাতা হয়ে উঠেছিলেন স্যামুয়েলস।

 


চার ম্যাচে একটি হাফসেঞ্চুরিসহ ১৪২ গড়ে ১৪২ রান করেছেন স্যামুয়েলস। যা ষষ্ঠদিন পর্যন্ত বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। তারচেয়ে বেশি রান কেবল তামিম ইকবালের (১৫৪)। চার ম্যাচের তিন ম্যাচেই অপরাজিত ছিলেন স্যামুয়েলস। এরমধ্যে সেরা ইনিংস অপরাজিত ৬৯।

 

 

ওই ম্যাচেই প্রথম জয় পায় কুমিল্লা। এরপর স্যামুয়েলসের ব্যাটের সাথে হেসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। কিন্তু এই জয়রথে আর সঙ্গী হতে পারছেন না উইন্ডিজ ব্যাটসম্যান।

 


কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়েছে স্যামুয়েলস চলে গেলেও ডিসেম্বরের শুরু দিকেই দুই পাকিস্তানি আহমেদ শেহজাদ ও শোয়েব মালিক দলের সঙ্গে যোগ দেবেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা