,

কোকা কোলার জন্য পানি সংকট

news-image

 ভূ-গর্ভস্থ পানি দিয়ে কোকা কোলা তৈরি করায় তীব্র পানি সংকটে পড়েছে ভারতের উত্তর প্রদেশের ১৮ গ্রামবাসি।
ভূ-গর্ভ থেকে পানি আহরণ করে বোতলজাতকরণ করার জন্য স্থানীয় কোকা কোলা কোম্পানিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে এসব গ্রামবাসি।
একটি পরিবেশবাদি সংগঠন দাবি করেছে, কোকা  কোলায় অতিরিক্ত পানি ব্যবহার করায় এ এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।
বারানাসি জেলার মেহেদিগঞ্জ এলাকায় এসব গ্রাম অবস্থিত। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাংবিধানিক এলাকা।
১৯৯৯ সালে কোকা  কোলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই এসব গ্রামে পানি স্বল্পতা তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
গ্রামবাসি মেহেদিগঞ্জ থেকে অতিসত্ত্বর এ কোকা  কোলা কোম্পানির সকল কার্যক্রম গুটিয়ে স্থান ত্যাগ করার জন্য দাবি জানিয়েছেন।
পরিবেশবাদিরা জানান, কোকাকোলা বিজ্ঞাপনে তাদের যে একটি চমৎকার ছবি এঁকেছে তাই প্রমাণ করে এটা আন্তর্জাতিকভাবে পানি ব্যবহারের জন্য দায়বদ্ধ।
তবে ভারতের প্রেক্ষাপটে তাদের ভূ-গর্ভস্থ পানির ব্যবহার মোটেও ঠিক নয়। কারণ এ অঞ্চলে গরীব, মহিলা, শিশু এবং কৃষক জনতা বসবাস করে যারা এমনিই পানি সংকটে রয়েছে।-

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা