,

‘পুরুষকে ঘৃণা করি, ভালবাসলে মেয়েকেই ভালবাসব’

news-image

 সমাজের অন্য সব নারীর মতোই সংসারী হওয়ার কথা ছিল রেবেকার। কিন্তু ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বেড়ে ওঠা রেবেকা বেছে নিয়েছেন পুরুষের পেশা। সামাজিক নিরাপত্তার জন্য তাকে পরতে হয়েছে পুরুষের পোশাক। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটের মংলায় ভ্যান চালিয়ে জীবন ধারণ করছেন তিনি।
বাগেরহাটে পাইকগাছা থানার রেবেকা বিবিসি বাংলার প্রবাহ টিভিকে বলেছেন তার সংগ্রামী জীবনের কথা – তার পুরুষের পেশাকে বেছে নেওয়ার কাহিনি। “কেউ যদি আমার নাম জানে তারা তো রেবেকাই ডাকে- আর যারা না জানে আর ছোট বাচ্চাকাচ্চা সবাই মেম্বার কইলেই এক নামে চেনে।” পুরুষের পাশাক পরা রেবেকা জানালেন।
তিনি বলছিলেন অভাবে সংসারে বড় হয়েছেন । বাপ মায়ের খুব দুরাবস্থা ছিল। যা আয় করতেন তাতে খেতে দিতে পারতেন না – বলেছিলেন রেবেকা। “আমি মাথায় করে মাটি বয়েছি, জঙ্গলে গিয়ে কাঠ কাটিছি, আমার নিজির একখান নৌকা বানাইছি- কিন্তু আমার ভাই সেই নৌকা ধ্বংস করি দিলি। আমি সেই রাগে বাড়ির বাইরে বেরিয়েছি।” গাড়ি কিনে ভাড়া দিলে ভাড়ার টাকা দেয় না। তাই ঠিক করলাম নিজেই চালাব।
নিজের পায়ে দাঁড়াতে ভ্যান চালানোর পেশা বেছে নিয়েছিলেন রেবেকা। “কিস্তিতে টাকা তুললাম চার হাজার- তুলে গাড়ি কিনলাম। গাড়ি কিনে ভাড়া দিলে ভাড়ার টাকা দেয় না। তাই ঠিক করলাম নিজেই চালাব। ” এইভাবেই শুরু- বলছিলেন রেবেকা। এখন ভ্যান চালিয়ে রোজগার করে খান তিনি।
তিনি বলছিলেন প্রথম যখন শুরু করেছিলেন তখন কষ্ট ছিল অনেক বেশি। তখন পেডেল করে ভ্যান চালাতে হতো। এখন মোটর লাগানোর পর চালানোর কাজটা তার জন্য অনেক সহজ হয়ে গেছে। রাতবিরেতে ভ্যান চালানোর অনেক সমস্যাও ছিল।
“সব কি আর ভাল আছে- কত ড্রাইভাররা খারাপ কথা হয় – হয়ত কবে – তখন তো মান সম্মান যাবে- সেইজন্য আমি পুরুষের পোশাক পরে কাজে নামছি। ” আমি পুরুষেরে ঘিন্না করি। তাই আমি প্রতিজ্ঞা করছি যে জীবনে আর বিয়া-সাদি করব না।
“নারীরা যদি রোজগার করে তার একটা শক্তি থাকে। আর যদি ঘরে বসে থাকে তাহলে তো স্বামী যা বলবে ত্ইা করতে হবে। ”
ছোটবেলায় বিয়ে হয়েছিল রেবেকার। যার সঙ্গে বিয়ে হয়েছিল সে তার পরিবারের কাছে অর্থ চেয়েছিল। রেবেকা তাকে বলেছিলেন বাবা তার মারা গেছেন – ছোট ছোট ভাইবোন- মা কোথা থেকে টাকা দেবে? অর্থ না পেয়ে সে রেবেকাকে ছেড়ে চলে গেছে।
“আমি পুরুষেরে ঘিন্না করি। তাই আমি প্রতিজ্ঞা করছি যে জীবনে আর বিয়া-সাদি করব না। যদি ভালবাসি তাহলে কোনোদিন একটা মহিলাকে ভালবাসব। ”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা