,

বাংলাদেশে ‘ব্ল্যাক’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বর

news-image

বাংলাদেশে ‘ব্ল্যাক’ মুক্তি পাচ্ছে ৪ ডিসেম্বরকথা ছিল বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাবে বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’। গতকাল কলকাতায় ছবিটি মুক্তি পেলেও বাংলাদেশে মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। বাংলাদেশে কবে মুক্তি পাবে তা কেউই বলতে পারছিলেন না। অবশেষে কেটে গেছে সেই জটও। ৪ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে ব্ল্যাক।

ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় ব্ল্যাকের একাধিক গান উপভোগ করেছেন দর্শকরা। ছবিটিতে মিমের উপস্থিতি দুই বাংলার নজর কেড়েছে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এই লাক্সতারকা। ছবিটির মুক্তির নতুন তারিখ জানান মিম নিজে। তিনি বলেন, ‘সব নীতিমালা মেনে নিয়েই ছবিটি নির্মাণ করা হয়েছে। সাময়িক জটিলতার কারণে একই দিনে দুই বাংলায় মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাতে কী! এক সপ্তাহের ব্যবধানে দেশের দর্শকদের সামনে আসছি আমি। আশা করছি, সবাই হলে গিয়ে নতুন মিমকে স্বাগত জানাবেন।’ ব্ল্যাক যৌথভাবে পরিচালনা করেছেন রাজা চন্দ ও কিবরিয়া লিপু। ছবিটিতে মিমের নায়ক ওপার বাংলার সোহম।


এদিকে ব্ল্যাক ছবিটি মুক্তির আগেই মিমের কাছে বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব এসেছে। ভারতের নামজাদা চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান বিশেষ ফিল্মস গত ২৪ নভেম্বর মিম বরাবর একটি ই-মেইল পাঠায়। তাতে তারা মিমকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং মিমের মতামতও জানতে চান। পরে মুঠোফোনে এ নিয়ে কথাবার্তাও হয়। শেষ পর্যন্ত সবকিছু মনঃপূত না হওয়ায় মিম বিশেষ ফিল্মসের এই প্রস্তাব না করে দেন।


মিম বলেন, ‘আমি অভিনয়শিল্পী। অভিনয় করাটাই আমার কাজ। হোক তা দেশে কিংবা দেশের বাইরে। দেশের বাইরে অভিনয় করার মধ্য দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করাটাই আমার কাজ। কিন্তু দেশের বাইরের কাজ বলে আমার যেনতেন উপস্থাপন হবে তা আমি কোনো দিন মেনে নেব না। তারা আমাকে জানিয়েছেন, ছবিতে কিছু আপত্তিকর দৃশ্য থাকবে, যাতে আমাকে কাজ করতে হবে। সবকিছু শোনার পর আমি ভাবলাম, আমার দেশের সংস্কৃতি আলাদা। তাই আমার কাজের ধরনটাও ভিন্ন। বাইরের দেশের ছবিগুলো সে দেশের সংস্কৃতি অনুযায়ী নির্মিত হয়। বিশেষ ফিল্মসের মতো এক বড় একটি চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান আমাকে নিয়ে যে কাজ করার কথা ভেবেছে তার জন্য আমি সম্মানিতবোধ করছি। কিন্তু এটাও ঠিক যে, কোনো ধরনের শর্ত মেনে আমার পে কাজ করাটা মোটেও সম্ভব না।’ বলিউডে অসংখ্য ব্যবসাসফল ছবির নির্মাণ প্রতিষ্ঠান ‘বিশেষ ফিল্মস’। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের এমন কাউকে পাওয়া যাবে না যারা এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেননি। প্রতিষ্ঠানটির মালিকানায় আছেন মহেশ ভাট ও মুকেশ ভাট।


 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা