বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন কলা খাবেন অবশ্যই

news-image

স্বাস্থ্য ডেস্ক : সবচেয়ে সহজলভ্য! তুলনামূলক সস্তা ফল  কলা। বারোমাস মেলে বলেই একে দেখা নয় নিতান্ত অবহেলার চোখেই। মজার ব্যাপারটা হল,  অনেকেই  কল্পনাও করতে পারে না কী ভীষণ উপকারী ফল এই কলা!

 

কাড়ি কাড়ি টাকা খরচ করে বিদেশি ফল কেনার কোনোই প্রয়োজন নেই৷ কেননা সেই সব কলার  চাইতে অনেক বেশি পুষ্টি   জোগাতে পারবে কলার মতন এই সহজলভ্য আর সস্তা ফলটি।


ডাক্তার ও পুষ্টিবিদেরা বলেন, প্রতিদিন অন্তত একটি হলেও কলা খাওয়া উচিত যেকোনো সুস্থ মানুষের। কিন্তু কেন?

 

কলায় থাকে তিনটি প্রাকৃতিক চিনি– সুক্রোজ, ফ্রুক্টোজ এবং গ্লুকোজ৷ যা শরীরকে যোগান দেয় তাৎক্ষণিক শক্তি। দিনের শুরুতে একটি কলা হতে পারে সারাদিনের বন্ধু। কলায় থাকে ট্রিপটোফ্যান নামক প্রোটিন৷

 

যা শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয়। সেরোটোনিন মনকে রিলাক্স করে৷ মুড ভালো হয়ে উঠতে সহায়তা করে। এতে থাকা ভিটামিন বি স্নায়ু সচল করে মানসিক চাপ কমিয়ে কর্মক্ষম করে তোলে। দীর্ঘ কর্ম দিবসে বা পরীক্ষার সময় কলা হতে পারে অত্যন্ত উপকারী খাদ্য!


কলা পটাশিয়ামের অত্যন্ত চমৎকার একটি উৎস। একটি মাঝারি আকৃতির কলায় পটাশিয়াম থাকে প্রায় ৪০০ মিলিগ্রাম। এই উচ্চ মাত্রার পটাশিয়াম ও স্বল্প মাত্রার সোডিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে৷ হার্ট অ্যাটাক ও হটাৎ স্ট্রোকের প্রবণতা প্রতিরোধ করে। মানসিক অবসাদ থাকলে রক্তে দ্রুত পটাশিয়াম লেভেল হ্রাস পায়।


 
কলা পটাশিয়ামের মাত্রা ড্রাগ ছাড়া স্বাভাবিক রেখে অবসাদ কমাতে সহায়তা করে। পটাশিয়াম  মানবশরীরের হার্টবিট ঠিক রাখে। অক্সিজেন মস্তিষ্কে নিয়মিত পৌঁছে দেয়৷ শরীরে জলের ভারসাম্য বজায় রাখে।

 

কলাতে রয়েছে প্রোটিয়েজ ইনহিবিটর যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ( হেলিকোব্যাকটার পাইলোরি) নির্মূলে সহায়তা করে। এই ব্যাকটেরিয়া পাকস্থলীর আলসারের প্রাথমিক কারণ।

 

কলা একটি প্রাকৃতিক অ্যান্টাসিড। বুক-গলা জ্বালা পোড়া করলে কলা খাওয়া যেতে পারে৷ নিরাময় হবে। কলা পাকস্থলির অম্লতা কমাতে সাহায্য করে। কলায় বিদ্যমান বি-৬, বি-১২, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম শরীর থেকে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে। সুতরাং, ধূমপান ছেড়ে দেবার জন্য কলার জুড়ি নেই।

 

কলায় থাকে প্রচুর আয়রন। রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে কলা সাহায্য করে৷ ফলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর হয়। কলার উচ্চমাত্রার ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই পেট পরিস্কার রাখতে কলা জাদুর মতো কাজ করে৷ – ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান