,

এবার গান গাইবেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র জগতের বর্তমান সময়ের ব্যস্ততম নায়িকা পরীমনিকে এবার অভিনয়ের বাইরে দেখা যাবে ভিন্ন রূপে। এবার আরও একটি নতুন পরিচয়ে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। শাহ আলম মণ্ডলের পরিচালনায় নতুন একটি সিনেমায় গান গাইবেন তিনি। নায়িকা থেকে এবার গায়িকা হওয়ার পথ চলা শুরু পরীমনির।


 
নতুন ছবিতে গান গাওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, “শাহ আলম মণ্ডল আমার গুরুজন। উনি আমার ওপর ভরসা করছেন বলেই, হয়তো গান গাইতে বলেছেন তার এই নতুন ছবির জন্য। আমি আমার সাধ্যমতো গাওয়ার চেষ্টা করব। আমি এখন টাঙ্গাইলে আছি, ফিরে এসে গানটি নিয়ে মণ্ডল ভাইয়ের সঙ্গে বসবো। আশা করছি, ভালো কিছু হবে।”

 


পরিচালক শাহ আলম মণ্ডলের নতুন এ ছবির নাম ‘আমি গুম হব’। তিনি জানান, এ ছবিতে নায়িকা নিজে নিজে গুম হবে বলে এ নামটি রাখা হয়েছে। আর এই ছবির নায়ক এখনও ঠিক করা হয়নি। তবে খুব শিগগিরই এই ছবির মহরৎ শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে