বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির বাসভবনে সোনিয়া ও মনমোহন

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চায়ের আমন্ত্রণে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর বাসভবনে যান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৮ মাস আগে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ের পর এই প্রথমবারের মতো মুখোমুখি হলেন মোদি ও সোনিয়া।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদি মূলত পণ্য ও সেবা কর (জিএসটি) বিল পাস নিয়ে অচলাবস্থা কাটাতেই চায়ের আমন্ত্রণ জানান ওই দুই নেতাকে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোদি-সোনিয়া বৈঠককে দুই পক্ষের মধ্যে ‘প্রাথমিক বরফ গলার’ বৈঠক বলে উল্লেখ করা হচ্ছে। রাজনৈতিক বিরোধীদের সঙ্গে মতপার্থক্য কমাতে মোদিই এই বৈঠকের উদ্যোগ নেন। নিজ বাসভবনে সোনিয়া-মনমোহনের সঙ্গে বৈঠক করার আগে পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় মোদি ঐকমত্যের প্রতি গুরুত্ব দেন। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার শাসনের চেয়ে ঐকমত্যের বিষয়টিই বেশি গুরুত্বপূর্ণ।’

জিএসটিসহ বেশ কিছু বিল ভারতীয় পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশনের কার্যসূচিতে আলোচনা হওয়ার কথা, যা পাস করাতে কংগ্রেসের সমর্থন দরকার মোদি সরকারের। ২০১৬ সালের এপ্রিল মাসের মধ্যে জিএসটির বাস্তবায়ন চায় সরকার। পার্লামেন্টের এই অধিবেশনে বিলটি পাস করা না গেলে সরকারের সেই লক্ষ্য ব্যাহত হবে।

কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি গতকাল বৃহস্পতিবার বলেন, জিএসটি বিলটি যাতে পাস করা যায়, এ জন্য সবার সঙ্গেই কথা বলবেন মোদি।

এরপরই মোদির পক্ষ থেকে সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে চায়ের আমন্ত্রণ জানানো হয়।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে